একাধিক বঙ্গ তনয়া হিন্দি, ভোজপুরি ইন্ডাস্ট্রিতে গিয়ে পায়ের তলার মাটি শক্ত করেছে। অনেকেই বাংলা ছেড়ে বাইরে থেকে কেরিয়ার বানিয়েছেন, সেরকমই একজন হলেন মুনমুন দত্ত (Munmun Dutta)। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে মুম্বাইয়ে থেকে এতটাই গ্ল্যামারাস হয়ে উঠেছেন যে তার ফ্যান ফলোয়িং দিনদিন বেড়েই চলেছে।
মুম্বাইয়ে থাকলেই যে ফ্যান ফলোয়িং বাড়বে এমনটা নয়, যদি কেউ উল্লেখযোগ্য কোনো কাজ করে তাহলেই সে লাইম লাইটে আসে। তেমনই, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ কমেডি ধারাবাহিকে ববিতার চরিত্র করে মুনমুন এখন অত্যন্ত পরিচিত অভিনেত্রী।
ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলেও সাংবাদিকতায় আসেন মুনমুন। ইংরেজি নিয়ে পড়াশুনো করেই মুম্বাই পাড়ি দেন। ২০০৪ সাল থেকে অভিনয় শুরু করেছিলেন মুনমুন। কমল হাসনের সঙ্গে ‘মুম্বই এক্সপ্রেস’ নামের একটি ছবিতে প্রথম কাজ করেন। কিন্তু, জনপ্রিয়তার শিখরে পৌঁছান ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে ববিতার চরিত্রে অভিনয় করে। ধারাবাহিকে তিনি যেমন জনপ্রিয় তেমনই সোশ্যাল মিডিয়াতেও। তাঁর ফ্যান ফলোয়িং সংখ্যা কম নয়, তিনি ছবি পোস্ট করলেই ভক্তরা লাইক কমেন্ট করতে থাকে।
সম্প্রতি, মুনমুনকে দেখা গেছে ITA Award শোতে। যেখানে মুনমুন একটি হলুদ কাধ খোলা পোশাকে সেজেছিলেন। অসম্ভব মোহময়ী লেগেছে তাকে। তার সাজ পোশাক দেখে ভক্তরা মুগ্ধ, এমনকি তার শোয়ের কিছু কিছু ছবি ও ভিডিও ক্লিপস ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন মুনমুন এর নিজস্ব vloger মুহূর্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…