বিনোদন

নিজামুদ্দিন কান্ডে ক্ষোভপ্রকাশ করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান

কৌশিক পোল্ল্যে: সারাবিশ্বে এখন আতঙ্কের একটাই নাম করোনা। চিনের ইউহান থেকে সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এই মারনব্যাধি। পৃথিবীর সিংহভাগ দেশেই রাজ জমিয়ে মহামারীর আকার ধারন করেছে কোভিড-১৯ করোনা ভাইরাস। ইতালি সহ স্পেন, ফ্রান্স ধুঁকছে ভাইরাসের প্রকোপে, ভেঙ্গে গিয়েছে ব্রিটেনের স্বাস্থ্যব্যবস্থা। সমগ্রবিশ্বে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই।

এমত অবস্থায় ভারতের পরিস্থিতিও নিদেনপক্ষে সুবিধের নয়। এপর্যন্ত আক্রান্তের ২ হাজার ছাড়িয়েছে, প্রতিদিনই এই তিনশো জন নতুন করে আক্রান্ত হচ্ছেন এই রোগে যা সত্যিই আশঙ্কার বিষয়। ভারতে টানা ২১ দিনের সম্পূর্ন লকডাউন চালু থাকলেও মৃতের সংখ্যা ক্রমশই বাড়তির দিকে।

এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে দিল্লির নিজামুউদ্দিন কান্ড। সম্প্রতি তবলিঘি জামাত অনুষ্ঠানে দেশবিদেশ থেকে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে জমায়েত হন যে সংখ্যাটা প্রায় দু হাজার। ১ থেকে ১৫ই মার্চ অবধি ওই অনুষ্ঠান চলে। ভারতে এটিই বর্তমানে করোনার আতুঁড়ঘর। সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান সহ ছিলেন বহু দেশের প্রতিনিধি, চিন থেকেই উপস্থিত ছিলেন একশো জন। বিরাট জমায়েতে বহু মানুষ এখানেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন যে তালিকায় রয়েছেন বাংলারও কিছু মানুষ।

এই ঘটনাতেই ক্ষোভপ্রকাশ করলেন বসিরহাটের সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহান। তিনি বলেন, কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতার কারনে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ছে। ধর্ম বা জাতিভেদে রোগ হয় না। এখন রাজনীতি না করে সকলের উচিৎ সচেতন থাকা, সবার আগে মানুষের জীবন। বরাবরই ধর্ম নিয়ে স্বাধীনচেতা মনোভাব পোষন করেন নুসরত। বিবাহের পূর্বে তিনি মুসলিম ছিলেন বটে তবে নিজের সম্প্রদায়ের মানুষদের কড়া শাসনে একজন যোগ্য জনপ্রতিনিধির ভূমিকা পালন করেছেন। বহু স্থানে মাস্ক বিলি করে তিনি সকলকেই সতর্ক হবার জন্য অনুরোধ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026