টলিউড

Nusrat-Yash: ছোট্ট টিপ, গোলাপি লিপস্টিক, সিঁথির ফাঁকে সিঁদুর! যশকে নিয়ে বিশ্বকর্মা পুজোয় নুসরত

দিন যত যাচ্ছে চর্চা থামছে না অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে। একদিন একটা তর্কতে ফুলস্টপ পড়তে না পড়তে বন্ধ হতে না হতেই, তারকা সাংসদকে ঘিরে নতুন কোনও জল্পনা। সপ্তাহখানেক আগেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভেসে উঠেছিল এক ভিডিও যেখানো যোধপুরে ফটোসেশান নায়িকার সিঁথিতে লাল সিঁদুর জ্বলজ্বল করেছে। অবশ্য এই ভিডিয়োটি ছিল ডিসেম্বর মাসে রাজস্থানে তোলা। তখনও নুসরত-নিখিলের বিচ্ছেদ সামনে আসেনি।

কিন্তু শুক্রবার সন্ধ্যা অন্য ছবি প্রকাশ্যে এল। এই ছবি ফের বিতর্কের মুখে পড়তে হল অভিনেত্রীকে। শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন অভিনেতা যদাশগুপ্তর নতুন ছবি ‘চিনে বাদাম’-এর নায়িকা তথা প্রযোজক এনা সাহার অফিসের বিশ্বকর্মা পুজোয় জুটি হিসেবে উপস্থিত হয়েছিলেন ‘যশরত’। আর এই দিন অভিনেত্রীর সাজ সকলের নজর কাড়ে। শুক্রবার সন্ধ্যায় দুধে-আলতা রঙা সালোয়ার কামিজে সেজেছেন নতুন মাম্মা আর কানে ঝুমকো, খোলা চুল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। তবে এতেই অভিনেত্রীর সাজ সম্পূর্ণ হয়নি। নুসরতের সব সাজকে ছাপিয়ে গেল তাঁর সিঁথির লাল সিঁদুর।

এই দিন নুসরতের বর্তমান সহবাস সঙ্গী যশের পরনে ছিল আকাশি রঙা শার্ট ও ব্লু ডেনিম। না এই দিন দুজনে কোনো ফটোসেশান করেননি। বরং ইন্ড্রাস্টির কিছু বন্ধুদের সাথে পৌঁছেছিলেন বিশ্বকর্মা পুজোয় যোগ দিতে। আর এই ছবি প্রকাশ্যে আসতেই সকলের প্রশ্ন ফটোশুট না হলে তাহলে কী জন্য নায়িকার সিঁথি ভর্তিএই সিঁদুর? তবে কি সত্যিই চুপি চুপি যশের সাথে নিজের বিয়ের পর্ব সেরে ফেলেছেন যশরত? এমনই প্রশ্ন ভিড় করছে। 

নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই খোলাখুলি কিছু প্রকাশ্যে বলতে চাননি এই অভিনেতা -অভিনেত্রী। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা একসঙ্গেই প্রকাশ্যে আসছেন একাধিকবার। তাহলে কি তাঁদের এই সম্পর্কে এবার কি নতুন নাম দিতে চলেছেন? কারণ নিখিল জৈনর সঙ্গে বিয়ের পর নুসরত এভাবেই সিঁদুর পরতেন। এবছর স্বামী নিখিল জৈন এর থেকে আলাদা থাকতে শুরু করার পর আর সিঁদুর পরতে সেভাবে দেখা যায়নি কখনোই। এতদিন বাদে আবার যেন সেই আগের রূপ এই দেখা গেল অভিনেত্রী সাংসদকে।

গত জুন মাসে প্রথম প্রকাশ্যে এসেছিল নুসরত জাহান অন্তঃসত্ত্বা। তারপর থেকেই নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল সমালোচনা আর আলোচনা দুই চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিতর্ককে কোনোভাবে পাত্তা দেননি তিনি। গত ২৬শে অগস্ট পুত্র সন্তানের জননী হন নুসরত জাহান রুহি। আর নুসরতের পাশে ছায়াসঙ্গী ছিলেন যশ। প্রথমে ঈশানের বাবা কে তা না জানা গেলেও গত বুধবার রাতে প্রকাশ্যে এসেছে নুসরতের সন্তানের বাবার নাম। পুরসভার রেকর্ড অনুযায়ী, নুসরত পুত্রেএ পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত। আর এই বিস্ফোরক তথ্য সামনে আসবার ৪৮ ঘন্টার মধ্যে সিঁদুর মাথায় প্রকাশ্যে এলেন নুসরত জাহান। 

 

Pritisha Dey

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026