বিনোদন

Yash-Nusrat: প্রেমিক যশের ছেলেকে আদরে ভরিয়ে দিলেন নুসরত, ভাইরাল বিশেষ মুহূর্ত

এই মুহূর্তে পেজ থ্রিতে হটকেক হলেন অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম নেটদুনিয়া। গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সামনে আসে। অভিনেত্রীর বেবি বাম্পের ছবি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তার হবু সন্তান। এখন শুধু প্রহর গোনার পালা। আর তাই দিন দিন বেড়ে চলেছে অভিনেত্রীর মাতৃত্বকালীন জেল্লা। তবে একটাই প্রশ্ন আছে অভিনেত্রীর আগত শিশুর পিতৃপরিচয় কী? যশ না নিখিল কে এই শিশুর বাবা? নিখিল নিজেই এই আগত শিশুর বাবা নন তিনি স্পষ্ট ভাষায় জানান।

টলিপাড়াতে নতুন গুঞ্জন, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে একই ছাদের তলায় থাকতে শুরু করেছেন যশরত। নিজেদের মুখে সেই বিষয়ে কেউ কোনো কথা না বললেও সেই ইঙ্গি পাওয়া যাচ্ছে তাঁদের ইন্সটাগ্রাম খুললে৷ না দুজনেই নিজেদের কোনো ছবি একসাথে দেয়নি। যশের সাথে নুসরতের নেট মাধ্যমে ছবি না পাওয়া গেলেও সম্প্রতি যশের চারপেয়ে সারমেয়র সাথে হামেশাই নতুন নতুন ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে নুসরতকে।

সকলেই জানেন যশ একজন পশুপ্রেমী। তার কাছে এক সন্তান সম সারমেয়। নাম তার হ্যাপি। আর এই হ্যাপির সাথে বেশ হ্যাপি নুসরত। এই সারমেয়র প্রতি ভালোবাসা জাহির করতে দেখা যাচ্ছে নুসরতকে। গত সপ্তাহে হ্যাপির সাথে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল নুসরতকে, আর আবার আরো একবার হ্যাপির সাথে ছবি পোস্ট করলেন নায়িকা। যশের সারমেয়র সাথে একটি মিষ্টি ছবি শেয়ার করে নুসরত ক্যাপশনে লিখেছেন, মিষ্টি। সত্যি এই ছবিটা বেশ মিষ্টি।

এই ছবিটিতে দেখা গেল যশের সারমেয় হ্যাপ আদুরে দৃষ্টিতে তাকিয়ে আছে নুসরতের দিকে। অন্যদিকে নুসরতের চোখ বন্ধ, সে নিজের থুতনি ঠেকিয়ে আছে হ্যাপির মুখে। ভালোবাসামাখা এই মিষ্টি ছবিটি নিজের ইনস্টাগ্রামের শেয়ার করেছেন নুসরত। শোনা যায় গর্ভবতীদের প্রতি একটু বেশি অনুভূতিশীল হয় সারমেয়রা। আর তাই যেন হ্যাপিকে কাছে পেয়ে খুশি অভিনেত্রী। আরো বেশি করে নুসরতকে ভালোবাসায় ভরিয়ে তুলছে।

উল্লেখ্য, এই সারমেয়ের প্রতি ভালোবাসা জাহির করলেও যশের সাথে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তবে নেটিজেনদের নজর এখন যশরতের দিকে। তবে নুসরতের এই ছবি দেখে অনেকে প্রশংসা করেছেন। আবার অনেকে কুকথা বলেছেন। সম্প্রতি যশ একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন, যেখানে অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘সবথেকে বড় জ্ঞান হলো নিজের অজ্ঞানকে স্বীকার করা।’ আর সেখানেই নুসরতকে কমেন্ট করতে দেখা যায়, অভিনেত্রী লেখেন, ‘তোমার কথার সাথে আমি ১০০ শতাংশ সহমত। এরপর যশ আবার পাল্টা কমেন্ট করে মজার ছলে নুসরাতকে লেখেন, ‘আমায় বলো।’ এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে এদের প্রেম জমে উঠেছে।

Pritisha Dey

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026