বিনোদন

Ankush-Oindrila: অঙ্কুশ যতই ঐন্দ্রিলার জীবনে থাকুক, ছোটবেলার ‘প্রেম’ ভুলতে পারেনি অভিনেত্রী! ভাইরাল ভিডিও

ঐন্দ্রিলা সেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে একজন। অনেকে এই অভিনেত্রীকে দুষ্টু বলে বেশি ভালোবাসেন। জি বাংলার সাত পাকে বাঁধা ধারাবাহিকের দুষ্টু এখনো বেশ খ্যাত চরিত্র। এছাড়া ঐন্দ্রিলা অভিনীত ‘ফাগুন বউ’ ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পান অভিনেত্রী। তবে এই ধারাবাহিক ছিল অভিনেত্রীর অভিনীত শেষ ধারাবাহিক। তবে বড় পর্দাতেও কাজ শুরু করেছেন অভিনেত্রী। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল রাজা চন্দ পরিচালনায় ‘ম্যাজিক’ সিনেমা। আর প্রথম ছবিতেই হিট পেয়েছিলেন অভিনেত্রী। আর এই সিনেমাতে নিজের মনের মানুষের সাথে অভিনয় করেছিলেন অভিনেত্রী।

এই জুটির প্রেমের বয়স ১০ বছর। অঙ্কুশ – ঐন্দ্রিলা অফস্ক্রিন কেমিস্ট্রি যেমন সোশ্যাল মিডিয়াতে হিট একইভাবে এই জুটির রুপোলি পর্দায় একসাথে কাজ সকলের বেশ পছন্দ হয়। এরপরেও এই জুটিকে একসাথে দেখার অপেক্ষায় আছেন বহু সিনেমাপ্রেমী। । এই জুটির প্রথম সিনেমা বেশ হিট হওয়াতে করোনার আগেই মালদ্বীপ ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। বহু বছরের সম্পর্ক এবার সোজা ছাদনাতলায় যাওয়ার পালা। গত বছর করোনা আবহে লিভ ইনও করেছেন তাঁরা। সেই সময় নিজেদের নানান খুনসুটির ভিডিও নিজেরাই শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়াতে। এবার এই দুষ্টু মিষ্টি সম্পর্ককেই বিয়ের রূপ দিতে আর বেশি সময় নেই।

দীর্ঘ ১০ বছর ধরে অভিনেতা অঙ্কুশ হাজরা সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ঐন্দ্রিলা সেন, তবে ঐন্দ্রিলার ছোটবেলার প্রেম ছিল অন্য একজন। অভিনেত্রী নিজেই সে কথা জানালেন। কথায় আছে ছোটবেলার প্রেম আর প্রথম ভালোবাসা সহজে ভোলা যায় না। তেমনই নিজের প্রথন প্রেম ভুলতে পারেননি অভিনেত্রী ঐন্দ্রিলা ও। কিন্তু প্রশ্ন হল হঠাৎ করেই ছোটবেলার প্রেমের কথা মনে পড়ে গেল ঐন্দ্রিলার। এমনকি অভিনেত্রীও এও জানালেন যতই অঙ্কুশ থাকুক অভিনেত্রীর জীবনে তিনি নিজের ছোটবেলার প্রেম কে ভুলতে পারবেননা।

অবশ্য নিজের গার্লফ্রেন্ডের এই প্রেমে অঙ্কুশের কোন সমস্যা নেই। ভাবছেন তো অভিনেত্রীর ছোটবেলার প্রেম কে? ঐন্দ্রিলার ছোটবেলার প্রেম হল কোনো মানুষ নয় একটি লোভনীয় খাবার৷ চকোলেট হচ্ছে অভিনেত্রীর প্রথম প্রেম। এই ভালোবাসা রয়ে গেছে তাঁর জীবনে। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় নতুন ট্রেন্ড হয়েছে ‘ বাচপান কা পেয়ার’ গানটি। আর এই গানের সঙ্গে নিজের প্রিয় খাবারের দারুণ ভিডিও করলেন অভিনেত্রী।

তিনি যতই শরীরচর্চা করুক তবু এই চকোলেট খেতে তিনি কতটা ভালবাসেন তা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলেন অভিনেত্রী। তবে শরীরচর্চার জন্য এখন কোনো লোভনীয় খাবার খেতে পারছেননা অভিনেত্রী। তবে অভিনেত্রী বেশ খাদ্যরসিক। তবু উপায় নেই সেজন্য ভিডিয়ীর পরিশেষে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার কাছ থেকে এই চকোলেট গুলো কেড়ে নেওয়া হচ্ছে। সকলের প্রিয় দুষ্টুর এই মিষ্টি ভিডিও দেখে প্রশংসা করেছেন অনেকেই। সোশ্যাল-মিডিয়ায় যা মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।

Pritisha Dey

Recent Posts

দীঘার ঢেউ কেড়ে নিল প্রাণ! বেড়াতে গিয়ে আর ফেরা হল না কলকাতার যুবকের

দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…

May 23, 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ৩ জুনের মধ্যে রাজ্যের সব শূন্যপদের রিপোর্ট চাইল নবান্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…

May 23, 2026

Reliance Industries-এর বড় সাফল্য, মুকেশ আম্বানির সংস্থা গড়ল নতুন ইতিহাস

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…

May 23, 2026

8th Pay Commission: বেতন বৃদ্ধি থেকে পেনশন, অষ্টম বেতন কমিশনে ৬ বড় দাবি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…

May 23, 2026

8000mAh ব্যাটারির ধামাকা! ভারতে লঞ্চ হল Realme 16T 5G, জানুন দাম ও ফিচার

স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…

May 23, 2026

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026