বিনোদন

এখনই জামিন পাওয়া গেলনা! মাদককাণ্ডে গ্রেফতার পরীমনির ঠাঁই কাশিমপুর শ্রীঘর

স্মৃতি শামসুন্নাহার, যিনি পরীমনি নামে অধিক পরিচিত দুই বাংলাতে। একদিকে বাংলাদেশী মডেল ও অভিনেত্রী দুই হিসেবে বেশ খ্যাত। তবে এখন অভিনেত্রীর ঠিকানা হয়েছে কাশিমপুর সংশোধনাগার। হ্যাঁ ৪ই অগস্ট এই বিখ্যাত অভিনেত্রী পরীমণির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশি মদ উদ্ধার করেন বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। শুধু বিদেশি মদ নয় পাশাপাশি একাধিক মাদকদ্রব্যও উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। এর পরেই পুলিশি হেফাজতে নেওয়া হয় পরীমণিকে।

ইতিমধ্যেই এক সপ্তাহেরও বেশি হাজতবাস করার পর অভিনেত্রী পরীমণির জামিনের আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। শুক্রবার পরীমণিকে পেশ করা হয় আদালতে।তবে অভিনেত্রীর জামিনের বিরোধিতা করে সরকার, অভিনেত্রী আইনজীবীর সঙ্গে সরকারি পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শেষে ঢাকা মহানগর হাকিম ধীমানচন্দ্র মণ্ডল পরীমণির জামিনের আবেদন না-মঞ্জুর করেন। কাশিমপুর সংশোধনাগারে এখন এই মামলা চলাকালীন বন্দি থাকবেন পরীমনি। শুধু তিনি নন, পাশাপাশি অভিনেত্রীর সহযোগী আশরাফুল ইসলাম দীপু, পরীমনির একটি সিনেমার প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীরও জামিনের আবেদন খারিজ করেছে আদালত।

জানা গিয়েছে,পরীমণির বিরুদ্ধে মাদক কান্ডের যে অভিযোগগুলি আনা হয়েছে তা আদালতে প্রমাণিত হলে তাহলে অভিনেত্রীর সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, প্রথমে এই মাদক মামলায় পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিন তাঁকে হেফাজতে রাখার অনুমতি চেয়ে নিয়েছিল বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। কিন্তু শুনানির পর মঙ্গলবার আদালত অভিনেত্রীকে দু’দিন হেফাজতে রাখার নির্দেশ দেয়। এরপর শুক্রবার বাংলাদেশের বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই তারকাকে আবারও পেশ করা হয় আদালতে। অভিনেত্রী আদালতে বিচারকের সামনে চিৎকার করে ত বলেন, ‘‘তাঁর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, তা ১০০ শতাংশ মিথ্যে।’’

শুক্রবার আদালতের বিচারের পর অভিনেত্রী যখন কোর্ট থেকে বেরিয়ে আসেন তখন তাঁকে কঠোর নিরাপত্তার বলয় দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আর সেই সময় অভিনেত্রীকে সাধারণ মানুষ থেকে সকল সাংবাদিক ঘিরে নেন। । তখনই সকলের উদ্দেশ্যে পরিমনী বলে ওঠেন, তাঁকে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কী করছেন সকলে? তাকিয়ে তাকিয়ে দেখছেন।” অবশ্য পরীমণির সমর্থনে আগেই সরব হয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026