বিনোদন

Didi No 1: রিয়্যালিটি শোয়ের মঞ্চেই ক্রিকেট খেললেন ‘লেডি সৌরভ’ অভিনেত্রী রচনা, সঙ্গ দিলেন উমা-আলিয়া

রচনা ব্যানার্জী টলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তবে বর্তমানে তিনি বড়পর্দা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলেন। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর সঞ্চালিকা হিসেবে দেখা যায় অভিনেত্রীকে। দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী। তাকে ছাড়া ‘দিদি নম্বর ১’এর মঞ্চ অসম্পূর্ণ। এই মঞ্চে বিভিন্ন জায়গা থেকে দিদিরা আসেন নিজেদের সাফল্যের গল্প শোনাতে। উপস্থিত থাকেন তারকারাও। তাদের জন্য থাকে নানা ধরনের উপহার।

খুব শীঘ্রই ‘দিদি নম্বর ১’এর মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন জি বাংলার উমা-আলিয়া। আর তাদের সাথেই সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর মঞ্চে ক্রিকেট খেললেন স্বয়ং দিদি, রচনা ব্যানার্জী। একেবারে ব্যাট হাতে লেডি সৌরভ অভিনেত্রী। আলিয়ার বলে ছক্কা হাঁকিয়ে শাড়ির আঁচল উড়িয়ে, নিজেই নিজেকে তকমা দিলেন লেডি সৌরভ। শ্রীতামা, শিঞ্জিনীর পাশাপাশি আসন্ন এই ‘দিদি নম্বর ১’এর এপিসোডে উপস্থিত থাকবেন আরো দুই তারকা দিদি। তারা প্রত্যেকেই ছোটপর্দার পরিচিত মুখ। সেই আসন্ন এপিসোডের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে। জি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে সেই প্রোমো।

সোশ্যাল মিডিয়ার পাতায় আসন্ন এই এপিসোডের প্রোমো শেয়ার হতে না হতেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই এখন অপেক্ষা করে রয়েছেন এই এপিসোড দেখার জন্য। বিশেষ করে ব্যাট হাতে রচনা ব্যানার্জীকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তার ভক্তরাও। পাশাপাশি এক তারকা দিদিকে এদিন কমেন্ট্রি করতেও দেখা গিয়েছে, উইকেট কিপিংও করেছেন একজন। সবমিলিয়ে একেবারে জমে যেতে চলেছে আসন্ন এই এপিসোড। রইল প্রোমো।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026