কলকাতা

৬৬ পল্লীর দুর্গাপুজোর খুঁটিপুজোতে নন্দিনী ভৌমিকের সাথে ঋতাভরী চক্রবর্তী

২০২০ সালে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়  মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে অরিত্র ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমাটি পরিচালনা করেছিলেন। এই ছবিতে পরিচালক মশাই যেভাবে পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে পুরোহিত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ‘শবরী’, এবার বাস্তবে তা সত্যি হতে চলেছে। হ্যাঁ এবার নারীদের হাতেই হবে মা উমার পুজো। নন্দিনী ভৌমিকের জীবন সংগ্রাম নিয়ে অনুপ্রেরণায় এই সিনেমার গল্প হয়।

এবার সিনেমাকে বাস্তবায়িত করছে কলকাতার ৬৬ পল্লী দুর্গোৎসব। হ্যাঁ কলকাতা শহরে আশ্বিন প্রভাতে উমার আরাধনা করবেন চার মহিলা পুরোহিত।সেই নন্দিনীই আরও একবার প্রথা ভাঙতে চলেছেন।আসন্ন দুর্গাপুজোয় ।দক্ষিণ কলকাতার জনপ্রিয় ক্লাব ‘৬৬ পল্লীতে- তে পৌরোহিত্য করবেন নন্দিনী এবং তাঁর তিন সঙ্গী। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথমবার কোনো বারোয়ারি পুজোর দায়িত্ব পেলেন চার মহিলা পুরোহিত। চার শ্রীমতী নন্দিনী, রুমা, সেমন্তী এবং পৌলমীর মন্ত্রোচ্চারণেই মুখরিত হবে আশ্বিনের শারদপ্রাত। এই চারজন মহিলা ভারতীয় শাস্ত্রের উপর দারুণ দক্ষতা আছে, শাস্ত্রের জ্ঞান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা।

দক্ষিণ কলকাতার জনপ্রিয় এই বারোয়ারি পুজো প্রতিবারই নতুন নতুন থিম উপহার দেয়। তবে এবারের থিমের থেকে পুজো কমিটির এই উদ্যোগ সকলের নজরকাড়া লেগেছে৷ উমা পুজোর গোড়া থেকেই থাকবে মহিলা পুরোহিতের উপস্থিতি। আজ রাখিপূর্ণিমা তিথিতে ২২ শে আগস্ট ৬৬ পল্লির খুঁটিপুজো। এই দিন খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন স্বয়ং পর্দার শবরী ওরফে ঋতাভরী চক্রবর্তী। আর আজকের দিনের এই সুন্দর মুহূর্ত লেন্সবন্দী করলেন অভিনেত্রী। বাস্তবের নায়িকার সাথে পর্দার নায়িকা ছবি তুললেন।

আর ক্যপশানে লিখলেন, “এই প্রথম দুর্গাপুজোয় মহিলা পুরোহিত, l ‘অ্যাওয়ার্ডের থেকেও বড় পাওনা,” ৬৬ পল্লি – পুজোয় পৌরহিত্যের ভার ৪ মহিলার উপর। এই ছবি শেয়ারের সাথে অনুগামীরা ভালোবাসা আর প্রশংসা করলেন। পুজোর অন্যতম উদ্যোক্তা প্রদ্যুম্ন মুখোপাধ্যায় এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, মহামারীর কারণে এবারে পুজোর বাজেটে প্রচুর কাটছাট হয়েছে। এইবছর সেভাবে থিম না হলেও দেবীপক্ষে নারীদের এই অনন্য সম্মানই অন্যান পুজোর থেকে মূল আকর্ষণ হতে চলেছে ৬৬ পল্লির। পুজো মন্ডপে মহিলা পুরোহিতের উত্থানের ইতিহাস রচিত হতে চলেছে। আর যা বাংলার পূজা ইতিহাসে স্মরণীয় থাকবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026