টলিউড

Rukmini Maitra:নতুন করে যাত্রা শুরু করার কথা বললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র

রুক্মিণী মৈত্র মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এই বয়সে মডেলিং দিয়ে গ্ল্যামার জগতে পা রাখেন।  বিভিন্ন আঞ্চলিক, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ম্যাগাজিনের জন্য  এই রূপসী কাজ করেছেন। মাসাবা গুপ্ত, অনিতা ডংরে, সুনীত ভার্মা, দেব আর নীল ও অঞ্জু মোদীর মতো তাবড় তাবড় ফ্যাশন ডিজাইনারদের জন্যও মডেলিং করেছেন রুক্মিণী। এরপর ২০১৭ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ ছবিতে অভিনয় করেন। এই সিনেমাতে প্রথম দেখা যায় টলিউডের এই হট কাপল দেব–রুক্মিণী। তার আগে থেকেই অবশ্য টলি পাড়ায় এই দুই জনের প্রেমপর্ব বেশ চর্চায় ছিল। এরপর দেবের সাথে ‘ককপিট’, ‘কিডন্যাপ’, ‘কবীর’, ‘পাসওয়ার্ড’ ছবিতে জুটি হিসেবে অভিনয় করেছেন।

চার বছর ধরে অভিনয় জগতে পা রেখেছেন অভিনেত্রী। গত চার বছরে তাঁর কেরিয়ারগ্রাফ অনেকটাই বদলে গিয়েছে। আর সেই বদল এখন তিনি পুরোপুরিভাবে উপভোগ করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবার অভিনেত্রী টলিপাড়াতে সাফল্য পেয়ে বলিউডে পা রাখছেন। বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে রুপোলি পর্দায় দেখা যাবে টলিউডের এই গ্ল্যামার ক্যুইনকে। এই সিনেমার শ্যুটিং অনেক আগেই সম্পন্ন হয়েছে। এই সিনেমা শ্যুটিং এর মাঝে অভিনেত্রী করোনা আক্রান্ত হন। তবে সুস্থ হয়ে শ্যুটিং শেষ করে কলকাতা ফিরে আসেন।

এই ছবির শ্যুটিং শেষ হলেও ডাবিং শুরু হয়নি। তবে শুক্রবার এই কাজ ও শুরু হয়ে যায়। অভিনেত্রীর কাছে নতুন কোনো প্রজেক্টের শ্যুটিং শুরু হওয়া মানে নতুন জার্নি শুরু হয়ম তবে সেই প্রজেক্টের ডাবিং এর সময় পুরনো জার্নি আবার নতুন করে শুরু করার মতো মনে হয়েছে তাঁর। এই দিন অভিনেত্রী স্টুডিও থেকে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রুক্মিণী লিখেছেন, ‘নতুন করে যাত্রা শুরু হল’। এরপর অনুগামীরাও অভিনেত্রীর নতুন যাত্রা দেখে ভালোবাসা জানিয়েছেন।

বলিউডে সিনেমা করে টলিউডে বাংলা ইন্ড্রাস্টিকে ভুলে যাননি। সনক সিনেমার শ্যুটিং শেষ করে করোনার জন্য কাজ থেকে ব্রেক নিয়েছিলেন৷ তবে করোনা পরিস্থিতি সামাল হতেই ফের কাজে ফেরেন অভিনেত্রী৷ সদ্য নবাগতা পরিচালক রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’-এর শ্যুটিং শেষ করলেন। প্রথমে ২০২০-র দুর্গা পুজো, তারপর ২০২১ সালের পুজোতে ‘কিশমিশ’ মুক্তি করার পরিকল্পনা প্রথমে দেব করেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। প্রযোজক দেব। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ক্রিস্টমাসে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা মুক্তি পাবে। আর দেব জানিয়েছিলেন,সব কিছু ঠিক থাকলে সিনেমা হলে গিয়ে দর্শককে এই সিনেমা দেখার অনুরোধ করেছেন তিনি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026