জুলাই মাসেই নিজের অর্ধাঙ্গিনীকে রেখে না ফেরার দেশে চলে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। অভিনেতার মৃত্যু দু-মাস কাটতে না কাটতেই ফের খারাপ খবর। এবার হৃদরোগে আক্রান্ত হলেন দিলীপ কুমারের বেটার হাফ সায়রা বানু। অভিনেত্রীএই মুহূর্তে ভর্তি রয়েছেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে।
পরিবার সূত্রে খবর, তিন দিন আগেই দিলীপ জায়াকে রক্তচাপজনিত সমস্যার জেরে হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে। মাঝে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আজ সকালে তাঁর পরিস্থিতি কিছুটা অবনতি হলে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
৫৪ বছরের দাম্পত্য সঙ্গীর হাত ছেড়ে গত ৭ই জুলাই প্রয়াত হন অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশক একসাথে কাটানো সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। পরিবার সূত্রে খবর স্বামীকে হারানো পর থেকেই গত কয়েকদিন ধরেই তাঁর শরীর এক্কেবারে ভালো ছিল না।এই দম্পতির কোনও সন্তান ছিলনা। তাই স্বামী স্ত্রী ছিলেন একে অপরের শক্তি। চিকিৎসকদের কাছে দিলীপ কুমারের মৃত্যুর খবর শুনে সায়রা বানু বলে উঠেছিলেন, ‘ভগবান আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল… সাহাবকে ছাড়া তো আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না… দয়া করে সকলে প্রার্থনা করুন’
১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। প্রতিটি দম্পতির মতো এদের সম্পর্কেও নানান চড়াই উতরাই এসেছে ঠিকই। ওকে অপরকে বনা ছেড়ে সব বাধা বিপত্তি পেরিয়ে একসাথে ছিলেন। বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দিলীপ সাহেব।তাঁর এই দীর্ঘ অসুস্থতায় ছায়ার মতো ছিলেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবনে ছন্দপতন হওয়ার পরই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সেখান থেকেই শুরু তাঁর শারীরিক অসুস্থতা। সায়রা বানুর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও। সকলেই দিলীপ পত্নীর দ্রুত আরোগ্য কামনা করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…