বিনোদন

Shruti Das: জঙ্গলে প্রেমিক স্বর্ণেন্দুকে পাশে নিয়ে গান গাইছেন ‘নোয়া’! রইলো ভিডিও

বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় নাম শ্রুতি দাস। ধারাবাহিকের সংখ্যা ২। ত্রিনয়নী থেকে দেশের মাটি- দুই ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে টেলি মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ত্রিনয়নীর নয়ন হোক দেশের মাটির নোয়া দুই চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে বাঙালি দর্শকের খুব প্রিয় পাত্রী হয়ে উঠেছেন শ্রুতি। তবে অভিনেত্রীর আরো একটি গুনের জন্য তিনি বেশ খ্যাত। স্পষ্টবক্তা শ্রুতি। কোনো কথা রাখ ঢাক করে বলেন। স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই।

শ্রুতির অভিনয়, গানের গলা, নাচ সবই ভালো করে রপ্ত করেছেন। নিজের দক্ষতায় টলিপাড়াতে বেশ জনপ্রিয়। তবু অভিনেত্রী নিজের গায়ের রঙ নিয়েও বারবার নানা কটাক্ষের মুখে পড়েছেন তিনি। ট্রোলিং বহুবার হয়েছেন তেমনই মোক্ষম জবাব ও দিয়েছেন তিনি। প্রায়দিনই অচেনা অচেনা কিছু কুরুচিকর ব্যক্তিদের নানান কুমন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে, তবে এই মানুষদের নোংরা মানসিকতার সঙ্গে এখন অনেকটাই খাপ খাইয়ে নিয়েছেন শ্রুতি। কিছুদিন আগেই তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করার জন্য লালবাজার সাইবার সেলে অভিযোগ করেছিলেন।

অভিনয়ের পাশাপাশি অবসর সময় পেলেন অভিনেত্রী গান গেয়ে ওঠেন। নিজের সোশ্যাল মিডিয়ার পেজে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। ইনস্টা রিল থেকে শুরু করে ছবি, শেয়ার করতে ভোলেননা কখনই। পাশাপাশি নিজের গানের ভিডিও শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। যা মুগ্ধ করে নেট-নাগরিকদের।  এমনকি প্রেমিকের সাথে কাটানো নানান মুহূর্ত তিনি লেন্সবন্দী করে শেয়ার করেন।

সম্প্রতি শ্রুতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের গান গাওয়ার কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবি দেখে বোঝা যাচ্ছে অভিনয় থেকে ছুটি নিয়ে কোনও এক ট্যুরে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। আর সেই ট্যুর থেলে নেওয়া হয়েছে এই ভিডিয়োগুলি। কোথায় ঘুরতে গিয়েছেন তা স্পষ্ট না হলেও, শ্রুতির ইনস্টাগ্রাম পোস্টের লোকেশন বলছে কোনো এক গভীর জঙ্গলের মাঝে এক টেন্টে রয়েছেন। তবে অভিনেত্রী একা না তাঁর সাথে রয়েছেন প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারও। আর একসঙ্গেই এই যুগল গলা মিলিয়েছেন, কখনও আবার শ্রুতি নিজের সুরেলা কন্ঠ দিয়ে একাই গান গেয়েছেন। অভিনেত্রীর এই গান সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। তুমুল ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026