সম্প্রতি ‘মোহর’ সোনামণি ইন্সটাগ্রামে শেয়ার করলেন নিজের কিছু ফটো। সোনামণি ফটোগুলি শেয়ার করার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ফটোগুলি সোনামণি ‘মোহর’-এর সেটেই তুলেছেন।
ফটোতে সোনামণির পরনে রয়েছে নীল শাড়ি, হালকা গয়না। তাঁর সিল্কি চুল খোলা রেখে কানের পাশে সাদা ফুল দিয়েছেন সোনামণি। তাঁর এই সাজ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ফটোতে দেখা যাচ্ছে প্রাক্-শীতের কড়া-মিঠে রোদের আমেজ উপভোগ করছেন সোনামণি। তবে শুধুমাত্র শাড়িতেই নয়, ওয়েস্টার্ন আউটফিটেও সমান ভাবে স্বচ্ছন্দ সোনামণি।
স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মোহর’-এ এই মুহূর্তে মোহর ও শঙ্খদীপের বিয়ে নিয়ে চলছে টানটান উত্তেজনা। মোহর এখনও জানে না, তার বিয়ে হয়েছে। সে শঙ্খ-র প্ল্যানের ব্যাপারে অবগত নয়। সে এখনও শ্রেষ্ঠাকে শঙ্খ-র হবু বউ মনে করে। মনে কষ্ট হওয়া সত্ত্বেও মোহর শঙ্খ-কে তা বুঝতে না দিয়ে শঙ্খ-র বিয়ের নিমন্ত্রণ গ্রহণ করে। ‘মোহর’ সিরিয়ালে মোহর-এর ভূমিকায় সোনামণির অভিনয় দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…