হোটেল রুম থেকে এমন পোজ দিলেন অভিনেত্রী Srabanti Chatterjee

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকের সূত্র ধরে তো বটেই, পাশাপাশি আরো একটি কারণেও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

গতবছরের শেষের দিকে হায়দ্রাবাদের ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতেই গিয়েছিলেন অভিনেত্রী। ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না ২০২২’এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। সেইসময়ে পুরস্কার হাতে ছবিও শেয়ার করে নিয়েছিলেন তিনি। অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন তারকা থেকে সাধারণ সকলেই। সেই ঝলকও মিলবে সোশ্যাল মিডিয়ার পাতাতে। আপাতত, অভিনেত্রী ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না ২০২২’এ নিজের লুককে কেন্দ্র করেই চর্চিত হচ্ছেন।

উল্লেখ্য, এদিন একেবারে সাদা ডিপ নেক ডিজাইনার গাউনে মোহময়ী রূপে দেখা দিয়েছিলেন শ্রাবন্তী। এদিন খোলা চুলে, গ্লসি নুড মেকাপ নিয়েছিলেন তিনি। গলায় পরেছিলেন একটি মূল্যবান নেকলেসও। হোটেল রুম থেকেই নিজের সেই মোহময়ী সাজের ঝলক শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই, যা এই মুহূর্তে আবারো মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে। এই মুহূর্তে বলাই বাহুল্য, ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না ২০২২’এর সেরা অভিনেত্রী নিজের অ্যাওয়ার্ড লুকের সূত্র ধরেই আপাতত একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026