বিনোদন

Sreelekha Mitra: বৃষ্টিভেজা দিনে মনের গোপন ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র টলিউডের অন্যতম বিতর্কিত ও চর্চিত অভিনেত্রী। তিনি কোনো না কোনো কারণে প্রায়ই চর্চায় থাকেন মিডিয়াতে। যেকোনো বিষয়ে তিনি নিজের মতামত দিতে পছন্দ করেন, যার জন্য বেশিরভাগ সময়ই বিতর্কে জড়ান তিনি। সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বেশ ভালোই সক্রিয়। থেকে থেকেই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। মাঝে মাঝে তার সেইসমস্ত ছবি কিংবা ভিডিও চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে নেটিজেনদের কাছে।

গরমে কয়েকদিন আগে পর্যন্ত প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল সকলের। আর তার মাঝেই কালবৈশাখী স্বস্তির হাওয়া বয়ে এনেছে। আর এমন বৃষ্টি ভেজা ওয়েদারে অভিনেত্রীর মনে ফাগুন জেগেছে। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সকলকে জানিয়েছেন, এই ওয়েদারে কারোর একজনের বাইকে করে ‘এই পথ যদি না শেষ হয়’ গানটি গাইতে গাইতে ঘুরে বেড়াতে ইচ্ছা করছে তার। বহুদিন হয়ে গেছে তিনি বাইকে চাপেন নি। আর এরপরেই নিজেই নিজেকে বলেছেন শখের প্রাণ গড়ের মাঠ!

পাশাপাশি নিজের ফেসবুকের এক বন্ধুর সাথে ভাগ করে নিয়েছেন নিজের মনের কথাও। অভিনেত্রীকে লিখতে দেখা গিয়েছে, নিজের জীবনের সমস্ত শখ পূরণ করে তিনি পরলোক গমন করবেন। অভিনেত্রীর চলে যাওয়ার এমন কথা পছন্দ হয়নি তার বন্ধুর। তিনি পাল্টা জিজ্ঞাসা করেছেন, তার চলে যাওয়ার এত তাড়া কিসের? অভিনেত্রী উত্তরে জানান, তিনি বাবা-মায়ের সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি চলে যেতে চান। তার উত্তর শুনে তার সেই বন্ধু আবারো লেখেন, তার বাবা-মা এখন একসাথে সময় কাটাচ্ছেন। আর তারাও চান না এত তাড়াতাড়ি তিনি তাদের কাছে চলে যান। পাশাপাশি তিনি এও বলেছেন, সঠিক সময়ে সঠিক কাজ হলে ভালো লাগে। সবশেষে তাকে আনন্দে থাকার পরামর্শও দিয়েছেন তিনি। উক্ত ব্যক্তির নাম শুভরাজ মন্ডল। সোশ্যাল মিডিয়ার পাতাতে নিজের বাবা-মার জন্য অভিনেত্রীকে এমন আবেগপ্রবণ হতে দেখে অনুরাগীদেরও মন কেঁদে উঠেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026