বিনোদন

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে অভিনেত্রী শুভশ্রী, ফাঁস হল গোপন ভিডিও

নতুন বছরে ফের করোনা টলিউডে জাঁকিয়ে বসেছে। আবারো কোভিড আক্রান্ত পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত মঙ্গলবারই এই দুঃসংবাদ দিয়েছেন টলিপাড়ার তারকাদম্পতি। বছর ঘুরতেই দ্বিতীয়বার কোভিডে ফের জর্জরিত হয়েছেন তাঁরা। আর সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন তারকার ঘনিষ্ঠমহল। কারণ, এই তারকার বাড়িতে রয়েছে তাঁদের খুদে ছেলে ইউভান। সে এখন অন্য ঘরে ন্যানির তত্ত্বাবধানেই রয়েছে। ছেলেকে ছেড়ে আইসোলেশন পর্বে দিন কাটছে বাবা মায়ের।

ফের ছেলেকে ছেড়ে কীভাবে দিন কাটাচ্ছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়? তবে এবার শুক্রবার স্ত্রীর অজান্তেই একটি ভিডিও ফাঁস করলেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রতিটি সন্তানের নিরাপদ আশ্রয় মা। ইউভানের ও নিরাপদ আশ্র‍য় শুভশ্রী। কিন্তু করোনার কোপে দিন কয়েক ফের একরত্তি ইউভানকে ছেড়ে আইসোলেশনে কাটাতে হচ্ছে রাজ-শুভশ্রীকে। ছেলে বৌমাকে ছেড়ে আলাদা ঘরে থাকছেন রাজের মা লীলা চক্রবর্তীও। ইউভানকে ছেড়ে দু’জনে এভাবে কোনও দিন আলাদা পুরোপুরি কাটাননি। তাই মন খারাপ রাজ-শুভশ্রীর দুজনের। তবে সবসময়ে ভিডিও কলে ইউভানের দিকে নজর রাখছেন মাম্মা শুভশ্রী।

মায়ের দায়িত্ব তথা সমস্ত ব্যস্ততা থেকে দূরে কোয়ারেন্টাইন পর্বে কীভাবে দিন কাটছে তাঁর? স্ত্রীয় অজান্তেই আরো এক ভিডিও ফাঁস করলেন রাজ।
এই করোনা পিরিয়ডে নিজের শরীর-মন ঠিক রাখার জন্য নিত্যদিন যোগ ব্যায়াম করছেন শুভশ্রী। তাই এবার রাজের পোস্ট করা ভিডিওতেই দেখা গেল। ঘরে মোমবাতি জ্বেলে সাদা লং সালোয়ার কামিজ পরে স্নিগ্ধ পরিবেশে যোগ-মগ্ন অবস্থায় অভিনেত্রীকে। অপর আর এক ভিডিয়োতে ইউভানের সঙ্গে শুভশ্রীকে কথা বলতে দেখে আবেগে ভাসছেন সকল নেটনাগরিকরা। মা-ছেলের এই কথোপকথন দেখে অনুরাগীর অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। যাতে বেশিদিন মাকে ছেড়ে ইউভানকে থাকতে না হয়।

প্রসঙ্গত, এর আগে পরিচালক রাজের বাবা হাসপাতালে ভর্তি ছিলেন, ২০২০ সালের আগস্ট মাসে সেই সময় প্রথমবার কোভিডের থাবা বসায় রাজের শরীরে। এরপর অভিনেতার রিপোর্ট নেগেটিভ আসার পরই বাবার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন পরিচালক-প্রযোজক। অন্যদিকে, একুশের বিধানসভা নির্বাচনের সময় রাজের হয়ে ব্যারাকপুরে প্রচার করার সময় কোভিড আক্রান্ত হয়েছিলেন স্ত্রী অভিনেত্রী শুভশ্রী। তখনও ছেলেকে ছেড়ে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। এবার বছর ঘুরতে না ঘুরতেই ফের টলিউড দম্পতির শরীরের ফের থাবা বসাল কোভিড। ডবল ভ্যাকসিন আগেই নিয়েছিলেন। তবে করোনার হাত থেকে নিস্তার পাননি রাজশ্রী।

John Fabian

Recent Posts

‘আমরা তো শ্রমিক’—ম্যাচ জেতানো স্পেলের পর কেন এমন কথা বললেন শামি? ইডেনে ফাঁস করলেন আসল রহস্য

আইপিএলের মঞ্চে আবারও নিজের ক্লাস দেখালেন মহম্মদ শামি। হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত বোলিং স্পেল করে ম্যাচের…

April 9, 2026

‘দুঃখ নিয়েই বলছি…’ মনোনয়ন জমা দিয়েই আবেগঘন মমতা, ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই শুরু

মনোনয়ন জমা দিয়েই আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করার…

April 9, 2026

উইকেটহীন বুমরাহ! IPL-এ ‘লজ্জার হ্যাটট্রিক’, ১৫ বছরের ব্যাটারের ছক্কায় চাপে তারকা পেসার

আইপিএলের মঞ্চে এক অচেনা জসপ্রীত বুমরাহ! বিশ্বের অন্যতম সেরা পেসার হয়েও টানা তিন ম্যাচে উইকেটশূন্য—তাও…

April 9, 2026

রাস্তার রাজা হতে আসছে Pulsar NS400Z 2026, শক্তিশালী ইঞ্জিন ও প্রিমিয়াম লুকে বড় ধামাকা বাজাজের

ভারতের স্পোর্টস বাইকের বাজারে আবারও বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। তাদের জনপ্রিয় পালসার সিরিজের…

April 8, 2026

২৮ নয় ৩০ দিন! একমাসের সবচেয়ে সস্তা প্ল্যান Jio-র, তবে মিলবে না এই সুবিধা

ভারতের টেলিকম বাজারে আবারও নতুন চমক আনল রিলায়েন্স জিও। ৩৩৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে…

April 8, 2026

শুরুতেই বড় ধাক্কা KKR শিবিরে: বিশ্বকাপের সেরা উইকেটশিকারি বরুণকে বাদ, সিদ্ধান্ত ঘিরে চর্চা তুঙ্গে।

কেকেআর তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম…

April 8, 2026