অঙ্কুশ হাজরা ও শুভশ্রীর গঙ্গোপাধ্যায় দুজনেই টলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। সম্প্রতি অভিনেত্রী অঙ্কুশের জন্মদিনে পুরনো একটি ভিডিও শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, যা দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটপাড়ায় নেটিজেনদের মধ্যে।
অভিনেত্রী সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে পা ভেঙে যাওয়ার কারণে অঙ্কুশ হাজরাই তাকে রীতিমত দায়িত্ব নিয়ে নিয়ে গেলেন। বড় গাউন, পায়ে হিল তলা জুতো পরে সামলাতে না পেরে পড়ে পা ভেঙেছিলেন তিনি। আর সেট থেকে তাকে বের করে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অঙ্কুশ হাজরা, তার সাথে ছিলেন সেটের আরো কলাকুশলীরা।
এদিন অঙ্কুশের জন্মদিনে এই ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, তার কেয়ারিং আচরণ তার ভালো লাগে। তাকে বন্ধু হিসেবে সম্বোধন করে তাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি। এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমের পাতায়। তারকা থেকে সাধারণের মধ্যে অনেকেই এই ভিডিওর মাধ্যমে অঙ্কুশ হাজরাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা অঙ্কুশ হাজরা একজন রসিক মানুষ হিসেবেই পরিচিত দর্শকদের মধ্যে। ক্যামেরার সামনে থাকলে তিনি সবসময় হাসানোর চেষ্টা করেন সকলকে। ঐন্দ্রিলা সেনের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। তাদের বিয়ে নিয়ে বারবার গুঞ্জন উঠলেও, তারা যে এখনই সাতপাকে বাঁধা পরছেন না তা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…