বিনোদন

Tiyasa Roy : কার ঘরণী হতে চাননা পর্দার শ্যামা! রইলো ভিডিও

অভিনেত্রী তিয়াসা রায় ওরফে শ্যামা আজ সকলের চেনা মুখ। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিয়াসা। প্রথম ধারাবাহিকে অভিনয় করেই দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। এখন শ্যামার গানে বিভোর বাঙালী মা কাকিমা দর্শককুল। তাঁর কৃষ্ণনাম এখন মানুষের ঘরে ঘরে পৌছে গিয়েছে। তিয়াসা নামের থেকে সকলে শ্যামা বলে ডাকতেই বেশি পছন্দ করে দর্শক।

ধারাবাহিকে শ্যামা এখন দুই সন্তানের মা হলেও বাস্তবে তিনি এখনো নবীন। সম্প্রতি অভিনেত্রী জীবনের একুশটি বসন্ত পার করে বাইশের সিঁড়িতে পা রাখলেন। আর ২২ বছর বয়সে জীবনের এই সাফল্যতা আর জন্মদিনে দারুণ খুশি তিনি। তাই জন্য রাত ১২ টা বাজতেই শুরু হয়ে গিয়েছে বার্থডের সেলিব্রেশন। আর নিজের জন্মদিন সেলিব্রেশনের নানান ঝলক অভিনেত্রী শেয়ার করেছিলেন। এবারে অভিনেত্রীর জন্মদিন আরো বেশি স্পেশাল ছিল৷ কারণ এবারে প্রথম নিজের অনুগামীদের সাথে আগাম জন্মদিন সেলিব্রেশন করেন। তবে অগ্রীম জন্মদিন সেলিব্রেশন আগেই শুরু করে দিয়েছিলেন।

গত কয়েক মাস ধরে অভিনেত্রীর নিজের দাম্পত্য জীবন বেশ টালমাটাল। শোনা যাচ্ছে তিয়াসা আর সুবানের সম্পর্কে চিড় ধরেছে। এখন নাকি দুজনে এক ছাদের তলায় থাকছেন না সুবান-তিয়াসা। তবে জানা গিয়েছে আলাদা থাকলেও এখনও বৈবাহিক সম্পর্কটা কিন্তু পুরোপুরি ভেঙে যায়নি। কারণ তা স্পষ্ট হল অভিনেত্রীর কথায়। তবে এ ব্যাপারে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান পুরোটাই গুজব। তবে এবারে অভিনেত্রীর জন্মদিনে পাশে তাঁর স্বামী সুবানকে পাওয়া যায়নি। জানা যায় তিনি অভিনয়ের কাজে বাইরে ছিলেন তাই তিনি অনুপস্থিত ছিলেন।

তবে নিজের জীবনে যাই হয়ে থাকুক সেই প্রভাব কাজের জীবনে আসতে দেননি। তিয়াসা এখন নিজের ধারাবাহিক আর ফটোসেশানের কাজ নিয়ে দিব্যি ব্যস্ত আছেন। পাশাপাশি অনুরাগীদের জন্য নানান মজার মজার রিল ভিডিও বানান। সম্প্রতি অভিনেত্রী নতুন ট্রেন্ডে গা ভাসালেন। একটি সুন্দর রিল ভিডিও বানালেন। একনজরে দেখে নেওয়া যাক। ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, সবুজ-গোলাপি ইন্দো-ওয়েস্টার্ন ড্রেস, খোলা চুল আর সাদা কড়ির রিং দুল আর নিউড মেক আপে ‘তোমার গরুর গাড়িতে আমি যাবোনা ‘ গানে নাচলেন। আসাধারণ চোখের এক্সপ্রেশনে ঘায়েল করলেন অনুগামীদের। ২৬ হাজারের বেশি অনুগামীদের লাইক দিতেন৷ নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026