বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার চতুর্থীর দিনে মা দুর্গার রূপে তৃণা সাহা ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে। মা দুর্গার রূপের এই কনসেপ্টটি তৈরী করেছেন শুভম চক্রবর্তী। তৃণার মেকআপও তিনিই করেছেন। এই শুটিং-এর কস্টিউম ডিজাইন করেছেন তন্ময় বিশ্বাস। কনসেপ্টটির ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফার সৌরভ। চতুর্থীর দিন থেকেই পুজোর সেলিব্রেশন শুরু করে দিলেন তৃণা। তৃণাকে মা দুর্গার রূপে অপূর্ব সুন্দরী লাগছে। এই ছবিতে তাঁর মাথায় মুকুট, পরনে লাল বেনারসি,মাথায় লাল রঙের সিঁদুর,কপালে সিঁদুরের টিপ,হাতে ত্রিশূল। তাঁর চারপাশে পঞ্চপ্রদীপের আলো ও কাশের বন। তৃণা সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। মা দুর্গার রূপে তৃণাকে পছন্দ হয়েছে নেটিজেনদের। তৃণার দুর্গারূপিনী ছবিগুলি সাইবার দুনিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি ‘দুগ্গা এলো’ মিউজিক ভিডিওয় মনামী ঘোষ,সন্দীপ্তা সেন,প্রিয়াঙ্কা সরকারের মত অভিনেত্রীদের সঙ্গে তৃণা সাহাও অভিনয় করেছেন। এই ভিডিওয় তাঁকে দেখা গেছে এক ফুলওয়ালির মাথায় ঝুড়ি তুলতে সাহায্য করতে। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে।
কিছুদিন আগেই তৃণা নববধূর সাজে সেজে ভাইরাল হয়েছেন। তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তাঁকে নববধূর বেশে দেখা গিয়েছিল। নেটিজেনরা তাঁকে এই বেশে দেখে প্রথমে চমকে গেলেও পরে তৃণা নিজেই ব্যাপারটি খোলসা করেন। তৃণা বলেন যে,স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’র দৃশ্য এটি। ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য শুট করা হয়েছে। এটি সেই দৃশ্যের একটি অংশ।
প্রসঙ্গত,বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃণা সাহা। সম্প্রতি দুইজনে একসাথে ফটোশুট করেছেন। তাঁদের এই ফটোগুলি প্রশংসনীয় হয়েছে। এছাড়া তাঁরা দুজনে বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেন। নীল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নীল এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…