বিনোদন

সোশ্যাল মিডিয়ায় হট লুকে তাক লাগালেন গুনগুন! ভাইরাল অভিনেত্রী তৃণা সাহা

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা টলিউডের প্রিয় মুখ সাথে আবার হিট জুটি। না, পর্দায় নয়, বাস্তব জীবনে এরা হিট। পর্দায় তাঁরা একসাথে এখনো কোনো ধারাবাহিকে কাজ করেননি। এদের সঙ্গে জুটি বেঁধেছেন অন্য কেউ। কিন্তু এদের রিয়েল লাইফের প্রেমকাহিনী ঠিক সিনেমার মতোই। কলেজ জীবন থেকে এদের প্রেমপর্ব শুরু হয়। সিনেমার মতোই মাঝে বিচ্ছেদ হলেও আবার নতুন করে শুরু হয় ২০১৭ সালের জুন থেকে। পরিবারের সকলের সম্মতিতে ১০ বছরের প্রেম পরিনতি পায় ৪ঠা ফেব্রুয়ারি সোশ্যাল ম্যারেজের মাধ্যমে।

দক্ষিণ কলকাতার একটি নামী ক্লাবে বসেছিল এই হেভি ওয়েট কাপেলের জমকালো বিয়ের আসর। সেই আসরেই নিজের প্রেমিক তৃণার সাথে প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ তারপর অগ্নিসাক্ষী করে সনাতনী নিয়ম কানুন মেনে কপালে সিঁদুর তুলে দেন নীল। নীল তৃণা বিয়ের সব নিয়ম কানুন জমিয়ে সেলিব্রেট করেন। আর এদের বিয়ের নানান মুহূর্ত ভাইরাল হয় নেট দুনিয়াতে। বিয়ের পর ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিন টলিপাড়াকে সাক্ষী রেখে গ্র‍্যান্ড রিসেপশান সাড়লেন। এনগেজমেন্ট থেকে রিসেপশান সব অনুষ্ঠানেই ছিল ভালোবাসার ছোঁয়া।

বিয়ের বয়স ৬ মাস। কাজের চাপে একে অপরকে সময় দিতে ভোলেননি ত্রিনীল জুটি। তবে কাজ আর করোনার জন্য মধুচন্দ্রিমা ঠিকঠাক হয়নি। দুইজনের ধারাবাহিকে শ্যুটের চাপে সময় করে উঠতে পারেননি ত্রিনীল। লকডাউনের আগে দার্জিলিং গিয়েছিল দুদিনের জন্য। এরপর বেশ কিছুদিন কোথাও যাওয়া হয়নি। সম্প্রতি চার দিনের জন্য গোয়া গিয়ে মধুচন্দ্রিমার ইচ্ছা মেটাচ্ছেন তাঁরা। সেখান থেকেই কাপল গোল দিতে ভোলেননি। তবে এই জুটি একা গোয়া সফরে যাননি তাঁদের সাথে কাছের চার বন্ধু। সকলে মিলে হৈ-হুল্লোড় করছেন।

ফিরে এসেও নানান ছবি আর রিল ভিডিও শেয়ার করে চলেছেন। গোয়া থেকে তাঁরা একাধিক ছবি ও ইন্সটাগ্রাম রিল শেয়ার করেই চলেছিলেন। সম্প্রতি তৃণা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নতুন হট আর সেক্সি ছবি শেয়ার করেছেন যা নেটদুনিয়ায় শেয়ার হতেই ভাইরাল। তৃণার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে মভ রঙের বিকিনি ও ট্রান্সপারেন্ট অফ শোল্ডার বিচ-টপ। আর অভিনেত্রী সুইমিং পুলে জলের ভেতর আংশিক ডুবে রয়েছেন তৃণা। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তৃণা লিখেছেন, সুইমিং পুলের মধ্যে ঠান্ডা জলের মজা নেওয়াই জীবন। তৃণার ছবিগুলি শেয়ার হতেই অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026