সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে শিল্পী রাজ ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
শিল্পী রাজ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘খিলাড়ি নাইকি’ এই গানের তালেই পর্দায় পবন সিংয়ের সাথে ঘরের মধ্যে ঝকঝকে আলোয় চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী। চলেছিল মান অভিমান পর্বও। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, তা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। রইল সেই ভিডিও।
এই অনস্ক্রিন হিট, জনপ্রিয় ভোজপুরি তারকার সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘গ্লোবাল মিউজিক জংশন – ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকে ২ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই ভিডিওটি। নিজেদের প্রিয় তারকা জুটিকে একসাথে ভিডিওতে দেখে খুশি ভক্তরাও। উল্লেখ্য গানটি পবন সিং ও শিল্পী রাজ নিজেরাই গেয়েছেন। গানের কথা দিয়েছিলেন রশান সিং বিশ্বাস। সুর দিয়েছিলেন প্রিয়াংশু সিং। আপাতত সেই গান পুনরায় ভাইরাল হতেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই হিট তারকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…