বিনোদন

Ushasie Chakraborty: গোয়ায় সবান্ধবে উদযাপন জন্মদিন পর্দার জুন আন্টির, কেকও কাটলেন সেখানেই

ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা উষসী চক্রবর্তী গোয়ায় কাটাচ্ছেন এবারের জন্মদিন। হাতে সিগারেট, চোখে সানগ্লাস,
পিঠে ট্যাটু, ছোট পোশাকে গোয়ার বিচে সময় কাটাচ্ছেন তিনি। আর সেই মুহূর্ত সম্ভবত তারই কোন এক বন্ধু ক্যামেরাবন্দি করেছেন। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের কাছে নিজের জন্মদিন নিয়ে কথা বলেছেন তিনি।

উষসী চক্রবর্তীকে ইন্ডাস্ট্রির প্রায় সকলেই স্পষ্টবাদী মানুষ হিসেবেই জানেন। তিনি সোজা কথা সোজা ভাবেই বলতে আগ্রহী। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জন্মদিনে তাকে কেক কি কোন বিশেষ মানুষ উপহার দিয়েছেন? তিনি কে? এর উত্তরে অভিনেত্রী শঙ্খ ঘোষের ভাষায় বলেছেন, “নিয়ন আলোয় যা কিছু আজ ব্যক্তিগত পণ্য করতে রাজি নই মোটেই!” তিনি যে খুব সন্তর্পনে কথাটা এড়িয়ে গেলেন, তা বুঝতে বাকি ছিলো না কারোরই।

বাবা শ্যামল চক্রবর্তীকে ছড়া দ্বিতীয় জন্মদিন কাটাচ্ছেন উষসী চক্রবর্তী। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, তার বাবা নিজের জন্মদিন সেভাবে কখনোই কোনদিন পালন করেননি। আর তার জন্মদিনও পালন হয়নি সেভাবে। প্রথমবার শহর থেকে দূরে এসে জন্মদিন পালন করছেন তিনি। তার কথায়, বন্ধুদের সাথে সমুদ্রের কাছাকাছি কাটাতে বেশ ভালোই লাগছে তার। তিনি এও বলেন, আগের জন্মদিনগুলো এভাবেই কাটালে ভালো হতো।

সম্প্রতি গোয়ায় জন্মদিন কাটানোর একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। এরপরেই এক নেটিজেন তার ছবিতে মন্তব্য করেন, তার বাবা শ্যামল চক্রবর্তী কি তাকে এইসব শিখিয়েছেন? এই প্রশ্নের পাল্টা প্রশ্ন করে অভিনেত্রী বলেছেন, গোয়ায় গিয়ে কি তিনি বোর্খা দিয়ে সর্বাঙ্গ ঢাকবেন? এমনকি আনন্দবাজার অনলাইনের মাধ্যমে তিনি জানান, তার বাবা কখনোই তার পোশাক নিয়ে মাথা ঘামাননি। এমনকি তিনি এও বলেন রবীন্দ্রজয়ন্তীতে তিনি কিন্তু শাড়িই পরবেন।

এই মুহূর্তে দক্ষিণ গোয়ায় সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বয়সটা তার কাছে শুধুমাত্র সংখ্যা নয়, অন্তত তিনি তা মনে করেন না। জন্মদিনের ভুরিভোজ নিয়ে কথা উঠলে তিনি জানান, সামনেই বড় বিজ্ঞাপনের কাজ রয়েছে তার, মোটা হওয়া যাবে না। আনন্দ করার পাশাপাশি শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন তিনি। তার ভুরিভোজের তালিকায় রয়েছে সামুদ্রিক সমস্ত খাবার। রাতে নিজের বন্ধুর সাথেই নৈশভোজ সারবেন তিনি। তবে বন্ধুটি কে? তা কোনোভাবেই প্রকাশ করেননি অভিনেত্রী।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026