বিনোদন

স্লিভলেস ব্লাউজ এবং শাড়ি পরে সমুদ্র পারে যোগাসন করলেন অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

সাধারণতঃ যোগার পোশাক পরে যোগাসন করতে দেখা যায় সবাইকে।  কিন্তু অভিনেত্রী আদা শর্মা (Adah sharma) যোগা করলেন শাড়ি পরে। সম্প্রতি আদা ইন্সটাগ্রামে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে আদাকে সমুদ্রের তীরে একটি গোলাপি শিফন শাড়িকে ধুতির কায়দায় পরে দেখা যাচ্ছে যোগাসন করতে। আদার যোগাসন দেখে বোঝা যাচ্ছে, তিনি অভ্যস্ত এই পোশাকে যোগাসন করতে।  আদার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে লকডাউনের সময় আদাও অন্য সেলেবদের মতো বাড়ির সব কাজ নিজেই করছিলেন। কিন্তু তার মাঝেও নিজের ফিটনেস রেজিম ভোলেননি তিনি। ফিল্মে আসার আগে আদা একজন জিমন‍্যাস্ট ছিলেন। এছাড়া তিনি মার্শাল আর্টও জানেন।  নিজেকে ফিট রাখতে এবং প্রতিদিনের ঘরের কাজকে এন্টারটেনমেন্টের পর্যায়ে নিয়ে আসতে আদা হাতিয়ার করেছিলেন মার্শাল আর্টকে। তিনি কাপড় কেচে দড়িতে মেলার সময় মার্শাল আর্টের কায়দা প্রয়োগ করেছিলেন। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছিল আদার ‘এন্টারটেনমেন্ট আদা’।

2009 সালে বলিউডের হরর মুভি ‘1920’-তে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন আদা। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এই ফিল্মে অভিনয়ের জন্য আদা ‘বেস্ট ফিমেল ডেবিউ’ হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ‘হাসি তো ফাঁসি’ ফিল্মে পরিণীতি চোপড়া (parineeti Chopra)-এর দিদির ভূমিকায় নজর কেড়েছিলেন আদা। এছাড়া আদা দক্ষিণী ফিল্মের সফলতম অভিনেত্রীদের মধ্যে একজন। আদা অভিনীত দক্ষিণী  ফিল্ম ‘হার্ট অ্যাটাক’ ব্লকবাস্টার ফিল্মের মধ্যে অন্যতম। 2019 সালে আদা অভিনয় করেছেন হিন্দি ফিল্ম ‘কম‍্যান্ডো-3’-তে। এছাড়া 2020 সালে ‘সোলসাথী’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন আদা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026