KGF সুপারস্টার যশের স্ত্রী রাধিকার আসল পরিচয় জানেন? তিনিও একজন সুপারস্টার

দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে কেজিএফ একটি অত্যন্ত জনপ্রিয় সিনেমা সিরিজ এবং এই সিরিজে যিনি অভিনয় করছেন অর্থাৎ অভিনেতা যশ তিনিও কিন্তু কম জনপ্রিয় নন। সুপারস্টার যশের স্ত্রী রাধিকা পন্ডিতও কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় একজন মুখ। বলিউড ছবিতে দেখে খুব একটা দেখা না গেলেও, তিনি দক্ষিণী বেশকিছু সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সকলের মন জয় করেছেন। কিন্তু তার আসল পরিচয় কিংবা তিনি কীভাবে এই জায়গায় পৌছলেন সেটার ব্যাপারে খুব কম লোকই জানেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এবং কিভাবে জনপ্রিয়তা পেলেন রাধিকা পন্ডিত।

মূলত কন্নড় ভাষার সিনেমায় রাধিকা পন্ডিতের অভিনয় রীতিমতো নজরকাড়া। ৭ মার্চ ১৯৮৪ সালে তার জন্ম হয়েছিল। তার জন্ম হয়েছিল গোয়ায় এবং তার পিতা কৃষ্ণা পন্ডিত একজন সারস্বত ছিলেন। রাধিকার পিতা প্রথম থেকেই সিনেমা এবং থিয়েটারের একজন জনপ্রিয় মুখ ছিলেন। তাই রাধিকার প্রথম অভিনয় শেখা তার বাবার থেকেই। ব্যাঙ্গালোরের ক্লুনি কনভেন্ট হাই স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করে মাউন্ট কার্মেল কলেজ থেকে বি.কম গ্রাজুয়েট হয়েছেন রাধিকা। তারপরে তিনি ব্যাঙ্গালোরের একটি কলেজ থেকে এমবিএ করেন। তবে প্রথম থেকেই তিনি একজন শিক্ষিকা হতে চেয়ে ছিলেন।

তবে, ২০০৭ সালে তিনি যখন নিজের গ্রাজুয়েশনের একেবারে শেষ বছরে রয়েছেন তখন তার একজন বন্ধু একটি কন্নড় টিভি শোয়ের জনতাকে অডিশন দিতে বলেন। ওই শোয়ের নাম ছিল নন্দগোকুল এবং সেখানে কোন অডিশন না দিয়েই রাধিকা সিলেক্ট হয়ে গিয়েছিলেন। তবে তারপরে ধীরে ধীরে অভিনয়কে ভালবাসতে শুরু করেন রাধিকা। এরপর সুমঙ্গলি নামের একটি শোয়ে কাজ করলেন রাধিকা পন্ডিত। এর পরেই সকলে তার নাম জানতে শুরু করলো। স্থানীয় ম্যাগাজিন এবং পত্রিকায় প্রতিদিন তার ছবি বেরোতে শুরু করলো।

এইভাবে তিনি একদিন পড়ে গেলেন দক্ষিণী সিনেমার পরিচালক শশাঙ্কের নজরে। সেই সময় পরিচালক শশাংক এইটিন্থ ক্রস এবং মোগিনা মানাসু এই দুটি ছবির জন্য অভিনেত্রী নির্বাচন করছিলেন। রাধিকাকে দেখে তারা এতটাই পছন্দ হয় যে তিনি এই দুটি ছবির জন্যই রাধিকাকে সাইন করে নেন। মোগীনা মানাসু ছবিতে রাধিকার অভিনয় বেশ প্রশংসিত হয় এবং এর জন্য তিনি কর্ণাটক স্টেট ফিলম আওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস এবং ফিলমফেয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছিলেন। তবে শুধুমাত্র অভিনয় নয়, তিনি কিন্তু খুব সুন্দর গানও গাইতে পারেন। দক্ষিণ ভারতের বেশকিছু সিনেমায় তিনি নিজের গলায় গান পর্যন্ত গেয়েছেন। হঠাৎ বোঝাই যাচ্ছে তিনি কতটা প্রতিভাধারী। তবে ২০০৭ সালেই প্রথম ধারাবাহিকে কাজ করার সময় রাধিকার সঙ্গে পরিচয় হয় কেজিএফ সুপারস্টার যশের। এরপরে মগিনা মানাসু ছবিতে তারা একসাথে কাজ করেন। এরপর থেকেই একাধিক সিনেমায় তারা দুজনে একসাথে অভিনয় করতে শুরু করেন। সেই সময় শোনা গিয়েছিল তারা দুজন দুজনকে ডেট করছেন। তবে তারা নিজেদের সম্পর্ককে একেবারে প্রাইভেট রেখেছিলেন।

২০১৬ সালে সকলকে একেবারে চমকে দিয়ে যশ এবং রাধিকা এনগেজমেন্ট সেরে ফেলেন। ব্যাঙ্গালোরে নিজের পরিবারের মানুষদের উপস্থিতিতে তারা দুজনে বিয়ে করেন। সেটা ছিল ডিসেম্বর মাস। ২০১৮ সালে তাদের দুজনের মেয়ের জন্ম হয়। ২০১৯ সালে তাদের দুজনের জীবনে আসে তাদের ছেলে। তবে যশের সঙ্গে বিয়ে করার পর সিনেমা জগৎ থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন রাধিকা। ব্যক্তিগত জীবন এবং সংসারকে গুরুত্ব দেওয়ার জন্য ফিল্মি দুনিয়া থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। ২০১৯ সালে তাকে শেষবার সিনেমায় দেখা গেছে। বিয়ের পরে রাধিকা Yasho Margo ফাউন্ডেশনের অংশ হয়েছেন। কৃষক এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য যশ এবং রাধিকা সব সময় কিছু না কিছু করেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026