চলছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একের পর এক আক্রমণে বিদ্ধ করে চলেছে বিরোধী দলগুলি। আর এবার লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীররঞ্জন চোধুরী বললেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ এরা নিজেরাই তো অনুপ্রবেশকারী।’ এদিন সংবাদ সংস্থাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অধীরবাবু বলেন, ‘সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার এই এনআরসি এনআরসি নিয়ে এতো মাতামাতি করছে যাতে, ভারতের আসল নাগরিকরাও চিন্তায় পড়ে গেছে।’
এরপরই তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ এরাও তো অনুপ্রবেশকারী। গুজরাট থেকে দিল্লিতে এসে বসেছেন।’ বহরমপুরের সাংসদ অধীরবাবু আরও বলেন, ‘দেশের সাধারণ মানুষ এসব এনআরসি নিয়ে ভাবেনা, তাদের সকালে উঠে প্রধান চিন্তা সারাদিন কি খাবেন। তাদের কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কাগজপত্র নিয়ে ভাবার সময় তাদের কাছে নেই।’
সম্প্রতি রাজ্যে হওয়া তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হারার প্রধান কারণ হিসেবে এই এনআরসিকেই দায়ী করেছেন বিজেপির একাংশ। এদের মতে এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। গত মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় বিজেপি নেতা কর্মীদের বলেন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে এনআরসি নিয়ে বোঝাতে। এদিন অধিররঞ্জন চৌধুরী সেই অমিত শাহ আর নরেন্দ্র মোদিকেই অনুপ্রবেশকারী বলে আক্রমণ করলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…