নিউজ

ফেব্রুয়ারির দিল্লি হিংসা নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির

নয়াদিল্লিঃ ফেব্রুয়ারির দিল্লি হিংসায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ তাতে  নাম রয়েছে স্বরাজ পার্টি প্রধান যোগেন্দ্র যাদবের, সিপিআইএম জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরির, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ-এর, অর্থনীতিবিদ জয়তী ঘোষের,  চলচিত্র পরিচালক রাহুল রায়ের।

আর এই ঘটনায় সীতারাম ইয়েচুরির নাম উল্লেখ করায় দিল্লি পুলিস ও কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন সূর্যকান্ত মিশ্র। এই ঘটনায় তদন্তের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ সম্পূর্ণ সাজানো মামলা দায়ের করেছে বলে মত সূর্যকান্ত মিশ্রর।

আর এতোকিছুর পরে এই বিশয়ে আরো এক বার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। তিনি বলেন, ”দিল্লি পুলিস আসলে আরএসএসের উইং হিসাবে কাজ করছে। স্বৈরাচারি মনোভাব দেখাচ্ছে সরকার। কারও কিছু বলার অধিকার নেই। সবাইকে চুপ করে মুখ বুজে থাকতে হবে। সরকার প্রতিটি কেন্দ্রীয় সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগাচ্ছে।

আজ সীতারাম ইয়েচুরিকে ফাঁসানো হয়েছে। কাল আমাদের মধ্যে যে কাউকে মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে। সরকার বিরোধীদের টুঁটি চিপে ধরতে চাইছে আসলে। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছু নয়।”

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026