এদিন ব্রিগেডের জনসভা উপস্থিত ছিলেন বাম কংগ্রেস জোট এর তৃতীয় শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রবক্তা তথা সুপ্রিমো আব্বাস সিদ্দিকী। তাতে উপস্থিত থাকতে দেখেই একেবারে তেলেবেগুনে জ্বলে ওঠেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বক্তৃতা মাঝ রাস্তায় ছেড়ে সেখান থেকে নেমে যেতে চান কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেন বামফ্রন্ট নেতা বিমান বসু (Biman Bose) এবং মোহাম্মদ সেলিম (Md.Selim)। অন্যদিকে আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলেন, কংগ্রেসের প্রতি নমনীয় হবেন না, তিনি ভিক্ষা চাইছেন না অংশীদারিত্ব চাইছেন।
বামেদের সঙ্গে আসন রফা করা হয়ে গিয়েছে আব্বাস সিদ্দিকীর। সবাই জানিয়ে দিয়েছেন বামেদের সঙ্গে তারা ৩০ টি আসনে সম্মতি জানিয়েছেন। কিন্তু মুর্শিদাবাদ এবং মালদহে এটিও আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়তে নারাজ কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা আব্দুল মান্নান প্রথম থেকেই আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা বলছিলেন। কিন্তু বঙ্গের কংগ্রেস নেতারা তার সঙ্গে সমঝোতা করতে একেবারেই নারাজ। ইতিমধ্যেই জোটের ব্যাপারে কংগ্রেস সভানেত্রী কে আব্দুল মান্নান চিঠি পাঠিয়ে আলোচনা থেকে অব্যাহতি চেয়ে ছিলেন। কিন্তু এবারে, বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের জোটের সমস্যা একেবারে সবার সামনে চলে এলো।
মঞ্চে ওঠা মাত্রই আব্বাসের সর্মথকরা তকে ভাইজান বলে আহ্বান জানান। তার সঙ্গে কুশল বিনিময় করেন বাম নেতারা। অন্যদিকে পডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে চাইলে অধীর চৌধুরী কে বোঝানোর চেষ্টা করেন মোহাম্মদ সেলিম এবং বিমান বসু। নিজেও কিছু কথা বলেন আব্বাস সিদ্দিকী। তারপরে অবশেষে বক্তৃতা শুরু করেন অধীর চৌধুরী। বাম নেতারা, এবং উপস্থিত সকল জনতা তখন হাঁফ ছেড়ে বাঁচলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…