নিউজ

হাথরস ভারতবর্ষের বাইরে জায়গা নয়, তাই গণতান্ত্রিক দেশে যে কোনও নাগরিক সেখানে যেতে পারে, মন্তব্য অধীরের

উত্তরপ্রদেশ: হাথরস কান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গোটা দেশ। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তারপরও কোনওকিছুকে এতটুকু পরোয়া না করে আজ, শনিবার ফের হাথরসের পথে রওনা হন রাহুল গান্ধী। ছিলেন প্রিয়াঙ্কাও। এমনকি গাড়ির চালকের আসনে বসেছিলেন রাহুল ভগিনী। পাশে ছিলেন সনিয়া-পুত্র। আর পেছনে ছিলেন কংগ্রেসের 30 জন প্রতিনিধি। যেখানে রয়েছেন অধীর চৌধুরীও। আর তিনি বলেন গণতান্ত্রিক দেশের সব জায়গায় যাওয়ার অধিকার রয়েছে নাগরিকের। কিন্তু এবারও প্রথমে আটকে দেওয়া হয় রাহুলদের। কিন্তু অবশেষে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে রাহুল-প্রিয়াঙ্কাকে হাথরসে যাওয়ার অনুমোদন দেওয়া হল।

জানা গিয়েছে, প্রথমে দিল্লি নয়ডা টোলপ্লাজার কাছে আটকে দেওয়া হয় রাহুলদের। জানানো হয় 144 ধারা জারি রয়েছে, যা লংঘন করা যাবে না। তাই সেখানেই গাড়ির ওপর উঠে কার্যত দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন রাহুল গান্ধী।

এই ঘটনার কিছুক্ষণ পরেই গৌতম বুদ্ধ নগর থানা জানায়, গান্ধীনগর হয়ে হাথরসে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস প্রতিনিধি দলকে। কিন্তু এক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য থাকে। বলা হয় 144 ধারা জারি রয়েছে বলে পাঁচজনের বেশি প্রতিনিধিদের নিয়ে রাহুল-প্রিয়াঙ্কা সেখানে যেতে পারবেন না। তবে একজন হোক বা পাঁচজন, অবশেষে হাথরসে প্রবেশের অনুমোদন পেল রাহুল-প্রিয়াঙ্কা।

এই প্রসঙ্গে কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে যে কোনও জায়গায় যাওয়ার অধিকার রয়েছে যে কোনও নাগরিকের। এটা তো ভারতবর্ষের বাইরের জায়গা নয়। তা হলে কোন আইন আটকাবে? 144 ধারা জারি হলেও তা বেআইনিভাবে জারি করা হয়েছে। কোনওভাবেই আর আটকানো যাবে না, এটা বুঝেই উত্তরপ্রদেশ পুলিশ অনুমোদন দিয়ে দিল।’ এভাবেই রাহুলের পাশে থেকে বিজেপিকে কটাক্ষ করলেন অধীর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026