রাজ্য

পাকিস্তানের ভাষাতেই জবাব দেওয়া হোক তাদের, উরিতে পাক হামলার বিষয়ে বিস্ফোরক অধীর

কাশ্মীরে হামলার পাল্টা হামলার ব্যবস্থা নেওয়ার দাবি তুলতে দেখা গেল কংগ্রেস সংসদ অধির চৌধুরীকে। এইদিন এই বিষয়ে সাংসদ বলেন,” পাকিস্তান বারংবার সীমান্তে হামলা করছে। এই হামলার মাধ্যমে তারা চায় ভারতে ব্যতিব্যস্ত করে রাখতে। এটাই পরিকল্পনা তাদের।”

তবে এখানেই শেষ নয়, লাদাখে তৈরি উত্তেজনার প্রসঙ্গ ও টানতে দেখা গিয়েছে অধীরকে। এই বিষয় টেনে অধীর বলেন,”লাদাখে ভারতীয় সেনার ক্ষমতা দেখে কিছু করতে পারছেনা চীন। তাই তারা ভারতে বিরক্ত করতে পাঠিয়েছে পাকিস্তানকে।” এইদিন সাংসদ আরও বলেন,”শীত প্রায় এসেই গেল। ওই দিনে ভারতীয় সেনা বসে রয়েছে হাই অল্টিটিউডে। সেখানে যে ভারতীয় সেনা পাল্টা হামলা করতে জানে, তা জানে তারা। এর প্রমাণ সিয়াচেন। তাই তারা চাইছে পাকিস্তানকে দিয়ে ভারতে বিরক্ত করতে। এতে অন্যদিকে ঘুরে যাবে ভারতের মন।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার উরিতে পাক সেনার অতর্কিত ফায়ারিং এ প্রাণ গিয়েছে তিনজন নিরীহ গ্রামবাসীর। মারা গিয়েছেন দুইজন ভারতীয় সেনাও। তবে থেমে থাকেনি ভারতীয় সেনাও। তাদের পাল্টা আঘাতে প্রাণ হারিয়েছেন ৭-৮ জন পাক-সেনাও। অন্যদিকে ১০ জন পাক সেনা আহত গুরুতর ভাবে। এছাড়া পাক সেনার লঞ্চ প্যাড এবং ছাউনি ও ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।

এইদিন অধীরবাবু দাবি করেন লাদাখ এবং কাশ্মীরে শত্রু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে ভারতীয় সেনাকে। তার বক্তব্য, ভারতীয় সেনার ক্ষমতা রয়েছে। এছাড়াও এইদিন তিনি সমবেদনা জানিয়েছেন শহিদ জাওয়ানদের পরিবারদের।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026