‘মোদীর মন্ত্রিত্বের লোভে পা দিয়েছেন সিন্ধিয়া, বিজেপির এগুলো নতুন চাল’, বিজেপিকে কটাক্ষ অধীরের

মঙ্গলবার সকালে ইস্তফাপত্র জমা দেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ আরও ১৪ জন বিধায়ক। এই পদত্যাগ মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের জন্য বিরাট ক্ষতি। বিগত লোকসভা নির্বাচনে প্রচারের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার এই পদত্যাগকে কেন্দ্র করে তীব্র আক্রমণ করেছেন লোকসভা কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

তিনি বলেছেন, “সিন্ধিয়া জি কংগ্রেস দলের অনেক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ভালো ভাবে সামলেছেন, সম্ভবত মোদীজি তাকে মন্ত্রিত্বের লোভ দেখিয়েছেন। আর তিনি সেই লোভের ফাঁদে পড়েছেন। আমরা জানি, সিন্ধিয়া পরিবারের সাথে বিজেপির বহু দশকের যোগাযোগ রয়েছে। তবে এটা নিঃসন্দেহে বিরাট ক্ষতি।” তিনি আরো বলেছেন যে এবার তাদের দল হারবে এবং মধ্যপ্রদেশ কংগ্রেস সরকার থাকবে না বলেই তিনি মনে করছেন। বিজেপির এগুলো নতুন চাল, বিরোধী দলের লোকদের সরিয়ে সেই দলের সরকার ফেলে দেওয়া।

আরও পড়ুন : কংগ্রেস থেকে সিন্ধিয়া সহ ১৪ জনের ইস্তফা, বিকেলেই যোগ দিতে পারেন বিজেপিতে

সিন্ধিয়া ইস্তফাপত্রে লিখেছেন যে গত ১৮ বছর তিনি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছেন।এবার তার দল  ছাড়ার সময় এসেছে, দলে  থেকে রাজ্য এবং দেশের মানুষের জন্য কাশ্য করা সম্ভব নয় তাই নতুন ভাবে শুরু করতে চান তিনি। দুপুর ১২ তা নাগাদ সিন্ধিয়া ইস্তফাপত্র পাঠায়, যদিও তার ইস্তফাপত্র কংগ্রেস সভাপতি ইন্দিরা গান্ধী গ্রহণ করেননি, বরং সরাসরি তাকে কংগ্রেস দল থেকে বহিস্কার করা হয়। অবশ্য এই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান বিষয়ে সিন্ধিয়া এখনো পর্যন্ত নিজের মুখে কিছুই বলেননি। তবে নরেন্দ্র মোদী ও অমিত শাহ -র সাথে বৈঠকের পরই তার ইস্তফাপত্র দেওয়ার জন্য বিজেপিতে যোগদানই মূল লক্ষ্য বলে অনেকে মনে করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026