কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ফিরে পেলেন অধীর রঞ্জন চৌধুরী। গত দু’বছর আগে এই সেপ্টেম্বর মাসেই হঠাৎ অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে সোমেন মিত্রকে পরে বসিয়েছিল এআইসিসি। সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ দেওয়ার কারণ কী, তা নিয়ে এখনও রাজনৈতিক মহলে রহস্য রয়ে গিয়েছে, তা বলাই যায়। তবে সোমেন মিত্রর মৃত্যুর পর এই পদটি খালি থাকে। কে এই পথে বসবে, তা নিয়ে যখন রাজনৈতিক জল্পনা চলছিল, তখন হঠাৎ বুধবার রাতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল অধীর রঞ্জন চৌধুরীর নাম সভাপতি হিসেবে এক বিজ্ঞপ্তিতে জারি করেন।
অধীর রঞ্জন চৌধুরী সভাপতি হওয়া নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে উদ্বেগ প্রকাশ হয়েছে। কারণ, গত জুলাই মাসে সোমেন মিত্র মারা যাওয়ার পরেও বিগত এক মাস পর কেন এই সিদ্ধান্ত নেওয়া হল টা নিয়ে রাজনীতির অন্তরে রহস্য দেখা দিয়েছে। এমনকি অধীর রঞ্জন চৌধুরীকেই যখন প্রদেশ কংগ্রেস সভাপতি করা হবে, তখন কেন এতদিন সময় নেওয়া হল, এই প্রশ্নও কংগ্রেস নেতাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
জানা গিয়েছে আজ, বৃহস্পতিবার বিধানভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ গ্রহণ করবেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দলের যোদ্ধা। দলের শীর্ষ নেতৃত্ব, দলের সদস্য এবং দলের অন্যান্য নেতারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার সম্মান অবশ্যই আমি রক্ষা করব।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…