করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৯৫ হাজারের গণ্ডি ছুঁয়েছে। বাংলাতেও সংক্রমণ হচ্ছে ১১ হাজারের কাছাকাছি। ভোট আবহে বাংলাতে একের পর এক রাজনৈতিক নেতা করোনার শিকার হচ্ছেন।
আজ জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি নিজেই এই কথা টুইট করে জানান। আসলে কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদার করোনা পজিটিভ হলে হোম আইসোলেশনে চলে যান অধীর চৌধুরী। কিন্তু তারপর তারও করোনা ধরা পড়েছে। তিনি আজ টুইটে লিখেছেন, “আমি করোনা পজিটিভ। গত ৭ দিনে আমার কাছাকাছি আসা সকলকে কোভিড বিধি মেনে চলতে অনুরোধ করছি আমি। সবাই দ্রুত তাদের টেস্ট করিয়ে হোম আইসোলেশনে চলে যান। আমি ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালু রাখব।”
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী করোনা আক্রান্ত হলে তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লিখেছেন, “অধীর দার দ্রুত আরোগ্য কামনা করি।” প্রসঙ্গত উল্লেখ্য, আজ করোনা আক্রান্ত হয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। মৃত উপসর্গ নিয়ে তিনি আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…