নিউজ

NRC নিয়ে মোদী-শাহ জুটিকে চুড়ান্ত ব্যঙ্গ করে ডাকলেন ‘রামু-শ্যামু’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবৃতি দিয়ে জানিয়েছেন, দেশ জুড়ে এনআরসি হবে না। সারা দেশে এনআরসি হওয়া নিয়ে তিনি আজ পর্যন্ত কোন কথা এখনও শুনেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু উল্টোদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার দাবি করেছেন, সারা দেশেই হবে এনআরসি। বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এই এনআরসি খুব প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বিপরীতধর্মী অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি এদিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীজী বলছেন সারা দেশ জুড়ে এনআরসি হওয়ার কথা তিনি কখনও শোনেননি। তাহলে ওনার মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে যখন সারা দেশে এনআরসি করার কথা বলেন তখন তিনি কী করছিলেন?’

আরও পড়ুন : কর্ণাটকে CAA বিরোধী বিক্ষোভে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঘোষণা মমতার

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এদের উপর আমাদের নজর রাখতে হবে।’ মোদী-শাহ জুটিকে চুড়ান্ত ব্যঙ্গ করে বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, ‘এই রামু আর শ্যামু কি বলছে না বলছে সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে।’ এরা দেশের মানুষকে বোকা বানাচ্ছে বলে উল্লেখ করেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া আক্রমণ করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। তিনি বলেন, ‘এরা দুজনেই মানুষকে টুপি পরাতে উস্তাদ।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026