ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য উৎসবের মরশুমে বড় উপহার, দিওয়ালিতে বোনাস আসবে এত টাকা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উৎসবের মরশুমে একটা বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ২০২২-২৩ সালের জন্য গ্রুপ-বি নন গেজেটেড অফিসার এবং গ্রুপ সি কর্মচারীদের জন্য দিওয়ালি বোনাস ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে আধা সামরিক বাহিনীর কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। সামরিক বাহিনীর কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে একই সাথে যাদের সর্বোচ্চ ৭০০০ টাকা পর্যন্ত দীপাবলির বোনাস দেওয়া হবে।

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার মঙ্গলবার নন প্রডাক্টিভিটি লিংক বোনাস ঘোষণা করেছে গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মীদের জন্য। এক মাসের বেতনের সমান পরিমাণ বোনাস দেওয়া হচ্ছে তাদেরকে। রিপোর্ট অনুযায়ী এই বোনাসের সুবিধা সেই সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা পেয়ে যাবেন যারা ২০২২-২৩ অর্ধবর্ষে কমপক্ষে ছয় মাস একটানা ডিউটি করেছেন। এই হিসাবটা কাউন্ট করা হবে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত। যারা এই সময়ের মধ্যে ভালোভাবে কাজ করেছেন তাদের জন্যই এই নতুন বোনাস দিচ্ছে ভারত সরকার। এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত অস্থায়ী কর্মচারীদেরকেও এই বোনাস দেবে কেন্দ্রীয় সরকার। তবে শর্ত একটাই, তাদের কাজের ক্ষেত্রে কোন ছুটি থাকলে চলবে না।

কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কর্মচারীরাও এডহক বোনাসের সুবিধা পেয়ে যাবেন। তাদের দেওয়া হবে সর্বোচ্চ ৭০০০ টাকা পর্যন্ত দিওয়ালি বোনাস। কর্মচারীদের নন প্রোডাক্টিভিটি লিংক বোনাস নির্ধারণের জন্য একটি বিশেষ সূত্র গ্রহণ করা হয়েছে। কর্মচারীদের গড় বেতনের ভিত্তিতে এই বোনাস গণনা করা হয়ে থাকে। আপনি যদি একটি সরকারি চাকরিতে ২০ হাজার টাকা বেতন পান তাহলে আপনি প্রায় ১৯ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026