2015 সালে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev chatterjee ) ও সুদীপা(sudipa)-র বিয়ে হয়। সুদীপা জনপ্রিয় টেলিভিশন অ্যাঙ্কর ও অভিনেত্রী। এছাড়াও ‘সুদীপার রান্নাঘর’ নামে তাঁর একটি রেস্টুরেন্ট রয়েছে। 2018 সালের 12 ই নভেম্বর সুদীপা ও অগ্নিদেবের পুত্রসন্তান আদিদেব (Adidev)-এর জন্ম হয়। সুদীপার আদরের ‘আদি’ বেশ দুষ্টু। একরত্তি আদির পছন্দ কার্টুন চরিত্র ‘ছোটা ভীম’। তাই গত বছর নভেম্বর মাসে নিজের বাড়িতেই ছোটা ভীমের কাটআউট দিয়ে সাজিয়ে আদির ঘরোয়া জন্মদিন পালন করেছিলেন সুদীপা।
তবে আদি দুষ্টুমিতে সেরা। এমনিতেও তার ছবি তুলতে গেলে তার পিছনে দৌড়ে তাকে ধরতে পারলে তবেই তাকে ক্যামেরাবন্দী করা যায়। তা, এহেন আদিদেব সম্প্রতি ছোট্ট ধুতি-পাঞ্জাবি পরে মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিল। সেখানে এসেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)। মিষ্টি আদিদেবের পিছনে অনেকক্ষণ ধরে ছুটে তাকে বাজেয়াপ্ত করেন মিমি। কিন্তু আদি মিমির সঙ্গে ছবি তুলতে গিয়ে বিরক্তিসূচক মুখভঙ্গি করলে মিমি ও উপস্থিত সবাই হেসে ফেলেন। অপরদিকে শুভশ্রীর সঙ্গে ‘ধরি মাছ না ছুঁই পানি’ গোছের মুখ করে ছবি তুলেছে আদি।
আদির ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুদীপা লিখেছেন, নিজের ওল্ড ক্রাশ শুভশ্রীর প্রতি আদি খুব ‘লয়্যাল’ হয়ে ছবি তুলেছে। তবে মিমির সঙ্গে ছবি না তোলার জন্য একদিন ও আফশোস করবেই। নেটিজেনদের পছন্দ হয়েছে আদিদেবের ছবিগুলি। ওদিকে হয়তো আবার ইউভান চক্রবর্তী (yuvan Chakraborty) রেগে গেল তার মা শুভশ্রীর সঙ্গে কাউকে আদর ভাগ করে নিতে দেখে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…