বলিউড

Adipurush: মুক্তি পেল ‘আদিপুরুষ’এর মোশান পোস্টার, কৃতি স্যাননের চোখে ফুটে উঠল মা জানকির ব্যথা

খুব শীঘ্রই একেবারে ভিন্ন রূপে পর্দায় ফিরতে চলেছেন কৃতি স্যানন। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’এর সূত্র ধরেই ফিরতে চলেছেন অভিনেত্রী। ছবিতে মা জানকির চরিত্রে দেখা মিলবে তার। তার বিপরীতে রাঘব অর্থাৎ রামচন্দ্রের চরিত্রে থাকবেন প্রভাস। সম্প্রতি আসন্ন এই ছবির মোশান পোস্টার মুক্তি পেতেই শোরগোল নেটপাড়ায়। অভিনেত্রীর চোখে মা জানকির ব্যথা অনুভব করলেন দর্শকরা। আপাতত, সেই প্রসঙ্গেই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

‘আদিপুরুষ’এর মোশান পোস্টার মুক্তির দিন হিসাবে বেছে নেওয়া হল এই সীতা নবমীর দিনটিকেই। রামায়ণের গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’। ছবিতে দক্ষিণী অভিনেতা প্রভাসকে মানানসই গেরুয়া বসনে তীর ধনুক নিয়েই দেখা যাবে, তা অবশ্য পোস্টারে তার লুক থেকেই স্পষ্ট। তবে পোস্টের মুক্তি পাওয়ার পর থেকেই অভিনেত্রীর লুক নিয়ে তুমুল শোরগোল মিডিয়ামহলে।

পোস্টারে কৃতিকে ধূসর শাড়িতে ও গেরুয়া চাদর জড়িয়েই দেখা গিয়েছে। হালকা গয়নার পাশাপাশি তার সিঁথিতে ছিল সিঁদুর। কপালে ছিল সিঁদুরের টিপও। চোখে ছিল বেদনায় ভরা অশ্রু, যা নজর কেড়েছে একাংশের। বেশিরভাগের মত, অভিনেত্রী নিজের চেহারায় মা জানকির ব্যথা বেদনা তুলে ধরতে পেরেছেন। আপাতত বলাই বাহুল্য, অভিনেত্রী ভক্তদের পাশাপাশি সিনেমাপ্রেমীদের একাংশ এই মুহূর্তে ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, ‘আদিপুরুষ’ চলতি বছরের‌ ১৬-ই জুন মুক্তি পেতে চলেছে। আসন্ন ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে মুক্তি পেতে চলেছে। থ্রিডি এফেক্টেও দেখা যাবে ছবিটি। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সূত্র, রাজেশ নায়ার। আপাতত, মোশান পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন ছবির কলাকুশলীদের পাশাপাশি সিনেমা প্রেমীরাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026