বিনোদন

পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, বাবা হচ্ছেন উদিত পুত্র আদিত্য নারায়ণ

উদিত নারায়ণের পরিবারে চলছে সাধের প্রস্তুতি। খুব শীঘ্রই নতুন সদস্য পা রাখতে চলেছে তাদের বাড়িতে। সম্প্রতি উদিত পুত্র আদিত্য নারায়ণ নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শ্বেতা এবং তার অভিভাবক হওয়ার কথা জানিয়েছেন। ২০২০ সালের ১’লা ডিসেম্বর একে অপরের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। এক বছর কাটতে না কাটতেই দিলেন নতুন অতিথি আসার খবর।

১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১০’এ ‘শাপিত’ ছবির সেটে শ্বেতার সাথে আলাপ হয়েছিল আদিত্য নারায়ণের। তারপর থেকেই তাদের দীর্ঘদিনের প্রেম। আর এবার নতুন অতিথি আশার সুখবরে খুশি হয়েছেন নারায়ণ পরিবারের সকলেই।

সম্প্রতি আদিত্য নারায়ণ নিজের ইনস্টাগ্রামের পাতায় তার সাথে স্ত্রী শ্বেতার একটি ছবি শেয়ার করে সকলকে এই সুখবর জানিয়েছেন। ছবিতে আদিত্য নারায়ণের স্ত্রীয়ের বেবি বাম্প স্পষ্ট ছিল। নতুন সদস্য আসার আগে একটি ফটোশুট করেছেন তারা। সেই ফটোশুটেরই একটি ছবি শেয়ার করে অভিনেতা-গায়ক লিখেছেন, তিনি তার স্ত্রীয়ের কাছে কৃতজ্ঞ। তিনি সাদরে আহ্বান জানাচ্ছেন তাদের প্রথম সন্তানকে।

এর আগে এক সাক্ষাৎকারে আদিত্য নারায়ণ জানিয়েছিলেন, তিনি বেশ কয়েক বছর আগে একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে তিনি হাসপাতালে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অবশেষে তার সেই স্বপ্নপূরণ হচ্ছে আর এই ঘটনায় তিনি ভীষণ খুশি। এই খবর প্রকাশ পেতেই, তা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে সকলের মাঝে।

আর এই খবর প্রকাশ পেতেই তারকামহল থেকে শুরু করে সাধারণ সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন তাদের। শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, নীতি মোহান থেকে শুরু করে অনেকেই শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন তাদের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026