বিনোদন

নেহার সংসার পাতানোর পরই কী আদিত্য নারায়ণের বিয়ের সিদ্ধান্ত? জানুন

এই মুহূর্তে বলিটাউন অপেক্ষা করছে বিখ্যাত গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ ও অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের বিয়ের অনুষ্ঠানের জন্য। চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্বেতা ও আদিত্য। সম্প্রতি তাঁদের এনগেজমেন্ট হয়েছে এবং সেই ফটো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এর মধ্যেই জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো-তে এসেছিলেন আদিত্য। কপিল আদিত্যকে প্রশ্ন করেন, নেহা কক্করের বিয়ে হয়ে গেছে বলেই কি আদিত্য তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিলেন! আদিত্য নারায়ণ এই কথা সম্পূর্ণ অস্বীকার করেন।

আদিত্য নারায়ণ একজন সফল রিয়েলিটি শো সঞ্চালক। কোনো রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করার সময় তাঁর সঞ্চালনাকে মশলাদার করার প্রয়োজনে তিনি শোয়ের মহিলা বিচারক ও সহ-সঞ্চালিকার সঙ্গে ফ্লার্ট করেন। এর ফলে দর্শকদের মনেও কৌতূহল তৈরী হয়। এর ফলে শোয়ের টিআরপি সবসময় বেশি থাকে। আদিত্য জানান, একসময় একটি শোয়ে বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক-এর সাথেও ফ্লার্ট করেছিলেন তিনি। এই ঘটনা দেখে তাঁর বাবা উদিত নারায়ণ ভয় পেয়ে গিয়েছিলেন।

আদিত্য জানিয়েছেন, নেহা শুধুমাত্র তাঁর বন্ধু। আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিওর প্রোমোশনের জন্য তাঁরা নিজেদের বিয়ের গুজব রটিয়েছিলেন। তবে আদিত্য নেহাকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আদিত্যর মতে, নেহা বাচ্চা মেয়ে নন, রোহনপ্রীতের সঙ্গে মাত্র কয়েকদিনের পরিচয়ে নেহা কি করে বিয়ের সিদ্ধান্ত নিলেন, তা ভেবেই তাঁর আশ্চর্য লাগছে।

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026