শ্রাবন্তী অধুনা শ্রাবন্তী সিং মানেই এখন বিতর্কের ঝড়। অভিনেত্রী হিসাবে শ্রাবন্তী যতটা খ্যাতি পেয়েছেন তার থেকে বেশি বিখ্যাত হয়েছেন বিতর্কিত পারিবারিক জীবনের জন্য। সম্প্রতি শ্রাবন্তীর ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর সঙ্গে শ্রাবন্তীর একটি ছবি ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে। সেখানে মা-ছেলেকে একসাথে দেখা যাচ্ছে। দুজনের পরনেই শীতপোষাক।ছবিটি দেখে মনে হচ্ছে এটি সম্ভবত বাইরে কোথাও বেড়াতে গিয়ে তোলা।
এর আগে অভিমন্যুর সাথে ছবি তুলে ট্রোল হয়েছিলেন শ্রাবন্তী। সেই ছবিগুলি সিডাকটিভ পোজে তোলা হয়েছিল।স্বাভাবিকভাবেই মা-ছেলের এই ধরনের ছবি নেটিজেনদের কাছে নিন্দনীয় ছিল। খুব অল্প বয়সে দূরদর্শনে সিরিয়ালের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন শ্রাবন্তী। কিন্তু কিছুদিন পরেই রাজীবের সঙ্গে তাঁর বিয়ে হয়ে যায়। রাজীব তখন উঠতি পরিচালক। একমাত্র ছেলে ঝিনুকের জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। সেই সময় বিভিন্ন জায়গায় রাজীব-শ্রাবন্তীকে সুখী দম্পতি রূপে দেখা গেলেও পরবর্তীকালে শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।ফলে রাজীব-শ্রাবন্তীর বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়।
এর কিছুদিন পরে শ্রাবন্তী বিয়ে করেন কৃষ্ণ ব্রজ নামে এক মডেলকে । ক্যামেরার সামনে দুজনে সুখী দাম্পত্যের অভিনয় করলেও বিয়ের একবছর কাটতে না কাটতেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। সম্প্রতি রোশন সিং নামে এক পাইলটকে বিয়ে করেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজেদের ছবি আপলোড করেন তাঁরা দুজনে।শ্রাবন্তী জানিয়েছেন,তাঁর ছেলে ঝিনুকের অনুমতি নিয়ে তিনি বিয়ে করেছেন। তবে এখনও অবধি ঝিনুক ও রোশনকে খুব কম জায়গাতেই একসাথে দেখা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…