বিনোদন

‘অশোভন’ পোশাকে সেজেছেন অদ্রিজা রায়, ট্রোলের মুখে অভিনেত্রী

প্রায় চার বছর হল ইন্ডাস্ট্রিতে এসেছেন অদ্রিজা রায়। খুব সম্ভবত ‘বেদেনি মলুয়ার কথা’ সিরিয়ালে অদ্রিজাকে প্রথম দেখা যায়। এরপর এক এক করে অনেক বাংলা ধারাবাহিকে অদ্রিজাকে দেখা গিয়েছে। অবশ্য অদ্রিজার কথায় চিরঞ্জিত চক্রবর্তীর ‘ডিটেক্টিভ ২০১৫’-তে অডিশন দেন তিনি এবং সেই থেকে তাঁর জার্নি শুরু। টেলিভিশন ছাড়াও বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। তবে ছোটপর্দাই তাঁকে জনপ্রিয়তার আকাশ ছুঁইয়ে দিয়েছে। এমনকি রাজ চক্রবর্তীর পরিচালনা, শুভশ্রী-ঋত্বিকের সঙ্গে অভিনয় করে দর্শকদের খুব কাছাকাছি চলে এসেছেন অদ্রিজা। সবই ঠিকঠাক চলছে, কিন্তু সম্প্রতি অদ্রিজা একটি ছবি সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করেন যা নিয়ে অভিনেত্রী ট্রোল হন। চলুন ছবিটি একবার দেখে নিই।

এই ছবি দেখে মনে হচ্ছে অদ্রিজার বক্ষ অর্ধেক উন্মুক্ত। কিন্তু তা নয়। ড্রেসটি এমন করে বানানো হয়েছে যা দেখে যে কারোর চোখে ধাঁধা লাগতে পারে। ড্রেসটির ব্ল্যাক কাপের নিচে অফ হোয়াইট কাপ দিয়ে বোনা রয়েছে। একবার দেখলে যে কেউ ভাবতে পারেন অদ্রিজা অশালীন ড্রেসে পোজ দিচ্ছেন।

অদ্রিজা ভীষণ খাদ্য রসিক। অভিনেত্রী শুভশ্রীর কথায়, অদ্রিজা এক হাঁড়ি ভাত, বারোটা রুটি থেকে শুরু করে খেয়ে নিতে পারেন সাতটা পারষে মাছও। এরপরেও ছিপছিপে শরীর কেমন করে? অদ্রিজা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আমি অ্যাথলিট ছিলাম ৷ রান আর লং জাম্পে আমি স্টেট লেভেলেও অংশ নিয়েছিলাম ৷ কিন্তু মাধ্যমিকের সময় অনেকটা গ্যাপ পড়ে যায় ৷ আবার যখন আমি শুরু করি, আর সেই ফিটনেসটা ছিল না ৷ খেলা থেকে আসতে আসতে দূরে সরে গেলাম ৷ তখনই কাকার কয়েকজন বন্ধ‌ু আমাকে অভিনয়ের কথা বলেন ৷ চিরঞ্জিত চক্রবর্তীর ‘ডিটেক্টিভ ২০১৫’-তে অডিশন দিই ৷ সেই শুরু ৷” হয়তো এরজন্যেই অদ্রিজার কোর পাওয়ার বেশি। এই লকডাউনে নিয়মিত বাড়িতে এক্সারসাইজ করেছেন অভিনেত্রী।

এই অক্টোবরে হইচই এ রিলিজ হতে চলেছে অদ্রিজার অভিনীত একটি সিরিজ। ওই সিরিজটির নাম হল ‘বন্য প্রেমের গল্প ২’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026