টেক বার্তা

টাটা ন্যানো এখন অতীত, ১.৭ লাখ টাকায় ধাসু ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল ইয়াকুজা

দিনের পর দিন ক্রমবর্ধমান জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ইলেকট্রিক গাড়ি কেনার দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। ভারতের বাজারে এই মুহূর্তে Tata Tiago, MG Coment সহ একাধিক ইলেকট্রিক গাড়ি বর্তমান থাকার শর্তেও গ্রাহকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন রতন টাটার স্বপ্নের রাজকন্যা Tata Nano ইলেকট্রিক গাড়ির জন্য। কারণ, কোম্পানির ঘোষণা অনুযায়ী এটাই হতে চলেছে ভারতের বাজারে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি।

তবে এবার টাটা ন্যানোর মার্কেট দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে চলেছে হরিয়ানার সিরসায় অবস্থিত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা ইয়াকুজা ইলেকট্রিক। সম্প্রতি ভারতীয় এই সংস্থাটি নিজেদের প্রথম বৈদ্যুতিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। যার পর থেকে টাটা ন্যানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করেছে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, ইয়াকুজা নির্মিত বিশ্ববাজারে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ইয়াকুজা নির্মিত ইলেকট্রিক গাড়িটি ৩ আসন বিশিষ্ট। গাড়িটি নির্মাণের ক্ষেত্রে এর ডিজাইনের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আপনাদের বলি, এই স্টাইলিস্ট গাড়িটি টাটা ন্যানো থেকে সাইজে অনেকটাই ছোট। ফলে খুব সহজে ছোট ব্যাটারি প্যাকের সাহায্যেও অধিক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে গাড়িটি।

যদি বিশ্ব বাজারের সবচেয়ে ছোট এই ইলেক্ট্রিক গাড়ির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে এলইডি ডিআরএল, এলইডি ফগ ল্যাম্প, সংযুক্ত এলইডি টেইল ল্যাম্প, বোতল ধারক, পাওয়ার উইন্ডো, ব্রড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল এবং প্রজেক্টর হেডল্যাম্পের মতো বৈশিষ্ট্যগুলি দেখতে পাবেন। এছাড়া গাড়িটি সিঙ্গেল চার্জে ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। নিউক্লিয়ার ফ্যামিলির জন্য নির্মিত এই গাড়িটির দামের কথা যদি বলি, তবে এর শোরুম মূল্য মাত্র ১.৯০ লাখ টাকা রাখা হয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026