সুরজিৎ দাস: রশিদ খানের মুকুটে যোগ হলো নয়া পালক চলতি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস করেই রেকর্ডের পাতায় ঠাঁই করে নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। এই লেগ স্পিনারই এখন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক। বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে বৃহস্পতিবার চট্টগ্রামে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ম্যাচের ফল যাই হোক, টসে এসেই বিরল এক রেকর্ড নিজের করে নিয়েছেন রশিদ। টেস্ট অধিনায়কত্বে অভিষেকের দিন রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন। সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার ছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু।
২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে টস করার দিন টাইবুর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। টাইবুর আগে দীর্ঘদিন রেকর্ডটি ছিল ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির দখলে। ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন পতৌদির নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল ২১ বছর ৭৭ দিন বয়সে। ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে রেকর্ডটি গড়েছিলেন তিনি। ৪২ বছর পর পতৌদির রেকর্ড ভেঙেছিলেন টাইবু তার ১৫ বছর পর নতুন রেকর্ড গড়লেন রশিদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…