খেলা

MS Dhoni: আফগান ক্রিকেটারের জন্য বিশেষ উপহার পাঠালেন ধোনি! আনন্দে আত্মহারা নাইট ওপেনার

এ যেন চাই আগেই হতে স্বর্গরাজ্য পাওয়া। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে আফগানিস্তানের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে। নিজের গুরুর কাছ থেকে বিশেষ উপহার পেলেন তিনি। যার ছবি ইতিমধ্যে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আফগানিস্তানের এই তরুণ ক্রিকেটার। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির স্বাক্ষর করা ‘৭নং’ জার্সি হাতে বসে রয়েছেন তিনি। সাথে ছোট্ট ক্যাপশনে রহমানুল্লাহ গুরবাজ লিখেছেন,’সুদূর ভারত থেকে বিশেষ উপহার পাঠানোর জন্য ধন্যবাদ (মহেন্দ্র সিং ধোনি) স্যার।’ পাশাপাশি একটি ভালবাসার ইমোজি যুক্ত করেছেন রহমানুল্লাহ গুরবাজ।

তবে বিষয়টি কি? কেন মহেন্দ্র সিং ধোনি হঠাৎ করে আফগান তরুণ ক্রিকেটারকে নিজের জার্সি উপহার দিলেন? নিঃসন্দেহে এমন প্রশ্ন জেগেছে আপনার মনে? চলুন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

আইপিএলের মেগা আসর শেষ হয়েছে ২০ দিন আগে। বর্তমানে সমস্ত ক্রিকেটাররা ভারত ত্যাগ করে নিজের দেশে প্রত্যাবর্তন করেছেন। আর নিজের দেশে বসেই মহেন্দ্র সিং ধোনির নিকট থেকে বিশেষ উপহারটি পেয়েছেন আফগানিস্তানের বছর একুশের এই ক্রিকেটার। আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর আইপিএলে ৫০ লাখ টাকার বিনিময়ে কলকাতা শিবিরে খেলার সুযোগ পেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। যেখানে দুটি অর্ধশত রানের ইনিংস সহ সর্বমোট ২২৭ রান করেন তিনি।

২০২৩ আইপিএলে মাঠে নামার পূর্বে রহমানুল্লাহ গুরবাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’পৃথিবীতে মহেন্দ্র সিং ধোনি এবং এবি ডিভিলিয়ার্স আমার আইডল। ছোটবেলা থেকে এই দুইজনের খেলা দেখে বারবার ক্রিকেটার হওয়ার স্বপ্ন জেগেছে আমার মনে। তবে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে খেলার সৌভাগ্য না ঘটলেও আমি খুশি এই ভেবে যে, মহেন্দ্র সিং ধোনির সাথে খেলতে পেরেছি। আমার আইডলের সাথে আমি খেলতে পেরেছি।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026