নিউজ

১৪৫ দিন পর স্বাভাবিক হচ্ছে কার্গিলের ইন্টারনেট পরিষেবা

১৪৫ দিন পর শুক্রবার থেকে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত কার্গিল এলাকার ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে। ৫ আগষ্ট ২০১৯ জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে উপত্যকার মোবাইল পরিষেবা। সেই সময়ই এই রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়।

সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত চার মাস ধরে শান্ত রয়েছে কার্গিল। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই এলাকায়। যার ফলে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে কার্গিল এলাকায়।

আরও পড়ুন : ‘পেট্রোল ও ডিজেল প্ৰস্তুত রাখুন, নির্দেশ পেলেই সব জ্বালিয়ে দেবেন’ কংগ্রেস নেতার বক্তব্যে চাঞ্চল্য

অক্টোবর থেকেই কাশ্মীর উপত্যকা এলাকায় পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালু করেছে বিএসএনএল কর্তৃপক্ষ। কিন্তু তা স্বত্ত্বেও উপত্যকা অঞ্চলে ইন্টারনেট পরিষেবা মিলছিল না বলে অভিযোগ। অফিসিয়াল সূত্রে খবর, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা লোপ ও রাজ্য পুনর্গঠনের সময় সেখানকার শতাধিক রাজনৈতিক কর্মী ও নেতা গ্রেপ্তার হন। এমনকি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করায় তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ভূস্বর্গকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।

পরবর্তী সময়ে বেশিরভাগ আটক ব্যক্তিকেই ছেড়ে দেওয়া হয়। গত আগষ্টেই জম্মু ও লাদাখের ১২ টি জেলার মোবাইল পরিষেবা স্বাভাবিক হয়েছে। পরে কাশ্মীরের কুপওয়ারাতেও স্বাভাবিক হয় মোবাইল পরিষেবা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026