অফবিট

দীর্ঘ ৩০ বছর পরে, হিমাচল এর পাহাড় দেখা যাচ্ছে পাঞ্জাবের জলন্ধর থেকে, সৃষ্টি হল অপূর্ব দৃশ্য!

শ্রেয়া চ্যাটার্জি – ইতিমধ্যেই উত্তরপাড়া থেকে হাওড়া ব্রিজ দেখার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যিনি ক্যামেরাবন্দি করেছেন তাকে সত্যি কুর্ণিশ জানাতে হয়। তবে বায়ুদূষণ কমছে বলে অনেকে আবার বিষয়টিকে নিয়ে মজাও করেছেন তারা মজা করে বালি ব্রিজের পাশে বুর্জ খলিফার ছবি লাগিয়ে দিয়েছেন, অথবা নৈহাটি স্টেশনের পাশে থেকে কাঞ্চনজঙ্ঘার ছবি সেঁটে দিয়েছেন আর উল্লেখ করেছেন বায়ুদূষণে এতটাই কমে গেছে যে তাতে এমন সব আজগুবি ঘটনা ঘটে যাচ্ছে। এ নিয়ে হয়তো তারা মজা করেছেন, হয়তো কেন বায়ুদূষণ এতটাও কমেনি যে দেশের সীমানা ভেদ করে কোন জিনিস আমাদের চোখের সামনে আসবে।

কিন্তু জলন্ধর থেকে পরিস্কার দেখা যাচ্ছে হিমাচল প্রদেশের পর্বতশ্রেণী। ৯১ টি শহরে বায়ু দূষণ একেবারে কমেছে এমনটাই জানাচ্ছে সমীক্ষা। ধাউলাধার পর্বতশ্রেণী দেখা যাচ্ছে পাঞ্জাবের জলন্ধর থেকে। এই পাহাড়টি পাঞ্জাব থেকে প্রায় দু’শো কিলোমিটার দূরে, ৩০ বছর পরে এটি চোখের সামনে দেখা যাচ্ছে।

চোখের সামনে এমন অপূর্ব দৃশ্য আপনার মনকে সব সময় ভালো করে দেবে। করোনা ভাইরাস কে মনে মনে ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে। করোনা ভাইরাস কেড়ে নিয়েছে অনেকের প্রাণ। অনেকেই ঘরের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন, কাল বাঁচবো কি বাঁচবো না এই প্রশ্ন প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে। তার সত্বেও করোনা ভাইরাস আমাদের দিয়েছে অনেক কিছু। পরিবেশ দূষণ একেবারে এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে। যার ফলে প্রকৃতি সেজে উঠেছে নিজে রূপে।


সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি প্রকৃতির এবং প্রাণীদের নানান রূপ, যা আমরা আগে কখনো দেখিনি। আসলে মানুষের অত্যাচারে প্রকৃতি এবং প্রাণীরা সব গুটিয়ে ছিল এতদিন। যেই মানুষগুলো ঘরের মধ্যে বন্দি হয়ে পড়েছে, অমনি তারা তাদের রূপ দেখাতে শুরু করেছে। তাহলে বোঝাই যাচ্ছে, আমরা মানুষরা এদের উপর এতদিন কত অত্যাচার করেছি। যার ফল কিন্তু আমরাই ভোগ করেছি, এমন সুন্দর পৃথিবী কে আমরা বহুদিন দেখি না। জীবজন্তু আমাদের ভয়ে এতদিন আমাদের থেকে অনেক দূরে থাকত। করোনা পৃথিবী থেকে চলে যাক, এই আমরা প্রার্থনা করি। কিন্তু আমরা চাই এই করোনা ভাইরাস এর ভয়ে গোটা বিশ্ব যেমন আতঙ্কিত হয়ে রয়েছে করোনা যেন তার এই ভয় টাকে মানুষের মধ্যে রেখে যেতে পারে। যাতে করে মানুষ আর শুধুমাত্র নিজের উন্নতির জন্য পরিবেশ এবং এই প্রাণীকুলের উপরে পাশবিক আচরণ না করে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026