অফবিট

৫০ বছর পরে অবশেষে মুক্তি পেল হাতি

শ্রেয়া চ্যাটার্জি – ৫০ বছর পরে অবশেষে মুক্তি পেল হাতি। উত্তর প্রদেশের আগ্রায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করত সে। কঠিন রাস্তায় ভিক্ষা করতে করতে এসে হয়ে পড়েছিল ক্লান্ত এবং আহত। দীর্ঘদিনের অত্যাচারের ফলে তার পায়ের ক্ষত সৃষ্টি হয়েছিল। কিন্তু তার জীবন একেবারে বদলে গেল ২০১২ সালের পর। যখন উত্তরপ্রদেশের ফরেস্ট ডিপার্টমেন্ট এন্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন এনজিও ওয়াইল্ড লাইফ এস ও এস তাকে উদ্ধার করে। তার নাম ফুলকলি। যখনই সংস্থাটি তাকে উদ্ধার করেছিল সে যথেষ্ট দুর্বল ছিল, খাদ্যাভাবে ভুগছিল এবং তার শরীরের মধ্যে স্পষ্ট ছিল অযত্নের ছাপ। কিন্তু আজ সে ভীষণ খুশি। একটা সুস্থ সবল হাতি।

প্রথমেই তাকে উদ্ধার করে তার পায়ের আঘাত সারানো হয়। এক বছর সময় লেগেছিল ফুলকলির শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে। কিন্তু আজ সে একেবারে সুস্থ, সবচেয়ে লম্বা নারী হাতি। তার ওজন ৪৫০০ কিলোগ্রাম। পশু চিকিৎসক ইয়াদুরাজ খাদপেকার জানান, “বছরের পর বছর ধরে অবহেলিত ফুলকলিকে প্রতিনিয়ত চিকিৎসার মধ্যে রাখা হয়েছিল। যার ফলে সে এখন একেবারে সুস্থ। সুস্বাদু সুষম আহার দেওয়া হয় ফুলকলিকে”। যখন তাকে পাওয়া গিয়েছিল, তখন সে ভীষণ ক্লান্ত এবং ভয়ার্ত হয়েছিল। কিন্তু যত্নে সে আবার আগের মতন শক্তি ফিরে পেয়েছে। আজ ৬৩ বছরের এই পশুটি একেবারে অন্য জীবন যাপন করছে। যমুনা নদীর ধার ঘেঁষে যে রাস্তা চলে গেছে, সেখানে সে রীতিমতো মজা করে হাঁটাচলা করে। মায়া নামে আরেক হাতির সঙ্গে নদীতে জল ছুঁড়ে ছুঁড়ে স্নান করে।

হাতিরা মূলত কষ্ট সহ্য করতে পারে তারা মাইলের পর মাইল হেঁটে যায়। কিন্তু ফুলকলি বা মায়ার মতন হাতি যারা এই সমস্ত সংস্থায় থাকে, মানুষের আদর যত্নে বেড়ে ওঠে, তাদের পক্ষে আর কখনোই সম্ভব না আবার কোন অরণ্যে গিয়ে কঠোর কঠিন জীবন যাপন করা। কারণ এরা প্রতিদিন জীবনযাপনের জন্য মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই সংস্থার হাতিরা প্রতিদিন যমুনা নদীর ধারে বেড়াতে যায়, কাটিয়ে আসে অনেকটা সময়। তবে বনদফতরের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাতে হয়। আজকের তাদের উদ্যোগেই ফুলকলি ফিরে পেল নতুন জীবন। তবে ফুলকলির মতন কত হাতি, তাদের উদ্যোগে এর আগেও হয়তো ফিরে পেয়েছে নতুন জীবন। আদর-যত্নে তারা এক আহত, অবলা জীবকে ভালোবেসে মানসিক, শারীরিকভাবে সুস্থ করে তুলেছেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026