নিউজ

টানা ৯ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর, অবশেষে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হল অসমে

টানা ৯ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে ইন্টারনেট পরিষেবা ঠিক হলো অসমে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হওয়ার দিন থেকেই আইন শৃঙ্খলার দোহাই দিয়ে অসমে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। গতকাল গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে আজ সকাল ৯ টা থেকে ইন্টারনেট পরিষেবা সচল হলো সমগ্র অসম জুড়ে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত ১১ই ডিসেম্বর থেকে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয় অসম জুড়ে। আইন শৃঙ্খলার অবনতি হতে পারে ভেবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসম জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেন। টেলিকম অপারেটর এয়ারটেলের এক প্রবীণ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার সকাল ৯ টা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ব্ল্যাকআউট চালিয়ে যাওয়ার নতুন কোনও আদেশ না পেয়ে আমরা সকাল ৯ টা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি।’

আরও পড়ুন : উত্তুরে হাওয়ার দাপটে কাঁপবে কোলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘আমি অসমের ভূমিপুত্রদের আশ্বস্ত করছি তাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের ভাষা বা আমাদের পরিচয় সুরক্ষিতই থাকবে।’ প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভের জেরেই অসমে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়।

বৃহস্পতিবার বিকেলে একটি জনস্বার্থ মামলায় রায় দিয়ে গুয়াহাটি হাইকোর্ট অসম সরকারকে নির্দেশ দেয় ইন্টারনেট পরিষেবা বৃহস্পতিবার বিকেল থেকেই স্বাভাবিক করার জন্য। রাতে মুখ্যমন্ত্রী প্রশাসনের কর্তাদের সাথে বৈঠক করার পর আজ সকাল ৯টা থেকে স্বাভাবিক হয় ইন্টারনেট পরিষেবা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026