নিউজ

আমাজনের পর জলদাপাড়া, ৭০ থেকে ৭৫ হেক্টর জমির জঙ্গল বিধ্বংসী আগুন

জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতর তোর্ষা নদীর চরের বিস্তীর্ণ তৃণভূমিতে আগুন লাগে সোমবার। জলদাপাড়ার মালংগি বিটের ১ ও ৩ নম্বর কম্পার্টমেন্টের মাঝখানে ঘাসের জঙ্গল শুকনো হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।  জলদাপাড়ার ডিএফও কুমার বিমল বলেছেন, নদীতে মাছ ধরতে আসা কারোর ফেলা জ্বলন্ত বিড়ির টুকরো শুকনো ঘাসে পড়ে ছড়িয়ে যায় আগুন। প্রায় ৭০ থেকে ৭৫ হেক্টর জমির জঙ্গল ভস্মীভূত হয়েছে বলে জানা যায়।

পুড়ে যাওয়া নদীর চরের তৃণভূমি গন্ডারের বিচরণক্ষেত্র, ঘাসের জঙ্গল পুরোপুরি শুকিয়ে যাওয়ায় গন্ডাররা নদীর চর থেকে জঙ্গলের দিকে সরে যায়। ফলে তাদের প্রানহানি হয়নি নইলে বিধ্বংসী আগুনে অনেক গন্ডারের মৃত্যুর আশঙ্কা ছিল। জঙ্গলের বেশ কিছু ছোটখাট জন্তুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বড় ঘোষণা : ১ লক্ষ গরীব ছেলে মেয়েকে টাকা দেবে মমতা সরকার

সোমবার হাওয়ার তীব্রতায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে, স্থানীয় মানুষজন আগুন নেভাতে এগিয়ে যান, পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরাও।ফালাকাটা দমকল অফিসে খবর দিলে দমকলকর্মীরা আসে, তবুও আগুন নেভাতে অনেক ঝক্কির সম্মুখীন হতে হয়। সোমবার রাত আটটা নাগাদ আগুন লাগে যা নিয়ন্ত্রণে আনতে প্রাত বারোটা বেজে যায়।

প্রতিবছরই এই সময় ঘাসের জমি শুকিয়ে যায়। এর আগেও নদীতে মাছ ধরতে আসা মানুষজনের ফেলে যাওয়া বিড়ির আগুনে আগুনও ধরেছে তবে তা এরকম ভয়ানক আকার ধারণ করেনি, সেসব আগুন সহজেই নিভিয়ে ফেলা গেছিল কিন্তু সোমবার হাওয়া থাকায় এই আগুনই কয়েক মুহূর্তে ছড়িয়ে পড়ে ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026