খেলা

সভাপতি হওয়ার পর ভারত-পাকিস্তান খেলা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পরবর্তী সময়ে তাঁর হাত ধরেই ২০০৪-এ পাকিস্তানে খেলতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের সেই সিরিজ ক্রিকেট নয় কূটনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়কার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিসিসিআই-এর প্রেসিডেন্ট। স্বভাবতই তাঁর কাছে প্রশ্ন আসে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভবনা নিয়ে।

এই প্রশ্নের উত্তরে আজ, বৃহস্পতিবার সৌরভ সরাসরি জানিয়ে দেন, ‘এই বিষয়টি দুই দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন।’ একই সাথে তিনি বলেন, ‘এই সিরিজ হবে কিনা সেটা দুটো দেশের ব্যাপার। এই ব্যাপারে আমরা কোনও উত্তর দিতে পারব না।’

পুলওয়ামা কান্ডের পর ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ নয়াদিল্লি। এই অবস্থায় দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ কিছুটা হলেও মেরামত করতে কূটনৈতিক সম্পর্ক। তবে সে সম্ভবনাও নেই বললেই চলে।

যে সৌরভের অধিনায়কত্বে দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারত, সেই তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে সাবধানী ভূমিকা নিলেন। ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে প্রথম থেকেই নিজের কোর্ট থেকে বল ঠেললেন নয়াদিল্লির কোর্টে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026