নিউজ

লকডাউন উঠলেও আপনি আগের মতো যে কাজগুলি করতে পারবেন না, সেগুলি জেনে নিন

লকডাউনের জেরে গোটা দেশ ঘরবন্দি। বাড়ি থেকে বেরোতে পারছেন না কেউ। রাস্তাঘাট পুরো শুনশান। বাড়িতে থেকেই দেশবাসী বিভিন্ন ধরনের কাজ করছেন। কেউ ছবি আঁকছেন, তো কেউ নাচ করছেন। সেই সমস্ত কাজ আবার সোশ্যাল সাইটে পোস্ট ও করছেন। তবে শুধু কিন্তু সাধারণ মানুষ নয়, সেলেবরা ও নতুন নতুন মজাদার কীর্তির ভিডিও পোষ্টাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর মুহূর্তের মধ্যেই সেইসব কীর্তি ভাইরাল।

সবার মনের মধ্যেই এখন একটা চিন্তা। কবে লকডাউন উঠবে আর সব আগের মতো হয়ে যাবে। আবার সেই আগের মতো সিনেমা দেখা, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং বাইরে ঘুরতে যাওয়া। কিন্তু মনে রাখবেন লকডাউন উঠে গেলেও আবার আগের মতো সব ফিরে পেতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। যে যে কাজগুলি আপনাকে করতে হবে আর যেগুলি আপনি লকডাউন উঠে গেলেও করতে পারবেন না, সেগুলি জেনে নিন।

১) আপনি যে এখন করোনার জন্য বার বার হাত ধুচ্ছেন। সেই অভ্যাসটা বন্ধ করবেন না। কারণ এই হাত ধোবার অভ্যাস থাকলে অন্যান্য রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন।

২) লকডাউন উঠে গেলেই ব্যাগপত্তর গুছিয়ে বাইরে ঘুরতে যাবেন। তা একদম করবেন না। আগামী কয়েকমাস বাইরে যাবার পরিকল্পনা একদম বন্ধ রাখুন। বেশ কয়েকদিন বাড়িতেই থাকুন। পরিস্থিতি স্বাভাবিক হলেই না হয় ঘুরতে যাবেন।

৩) বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস খুব সহজে যাবার নয়। তাই মাস্ক পড়তে একদম ভুলবেন না। নিজের সুরক্ষার কথা নিজেকেই বুঝতে হবে। তাই মাস্ক পড়ার অভ্যাসটা বজায় রাখুন।

৪) পার্টিতে যাওয়া বা রেস্টুরেন্টে খেতে যাওয়া সব এখন লকডাউনের পর এড়িয়ে চলুন। ভিড় জমায়েত যত  এড়িয়ে চলবেন ততই এই ভাইরাসের হাত থেকে রেহাই পাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026