জাতীয় পুরষ্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী ! যার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত, মৌলিক গীতি, লোক সঙ্গীত শোনার জন্য হাজার হাজার শ্রোতা অপেক্ষা করে থাকেন। এই মুহূর্তে টলিউডের গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আছে ইমন চক্রবর্তীর নাম। রবিঠাকুরের গান হোক কিংবা লোকগীতি গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইমন। একইসঙ্গে আধুনিক গানের সাথে এখন কীর্তন গান ও শুরু করেছেন। প্রতিদিন নিজের গান নিয়ে নানান ভাবে এক্সপেরিমেন্ট করছেন। আর তাঁর গান ও পছন্দ করেছেন দর্শক।
এবছর শুরুতেই প্রেমিক নীলাঞ্জনের সঙ্গে পরিবারের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর ইমনের যত্ন নেওয়ার পাশাপাশি যোগ ব্যয়াম আর ডায়েটের খেয়াল রাখেন নীলাঞ্জন। সংসারের পাশাপাশি চুটিয়ে কাজ করছেন ইমন। গানের দুনিয়াতে নিজের জাদু ছড়িয়েছেন আগেই। এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। আজ সকালেই নিজের সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানালেন।
রবিবার ইমন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর সঙ্গে একটি মিষ্টি সেলফি পোস্ট করলেন। আর এই পোস্টে লিখলেন আবেগঘন ক্যাপশন। এই ছবির ক্যাপশনে গায়িকা লিখলেন, ”রবিকিরণে’ বলে একটি অনুষ্ঠানের প্রতিযোগী হয়ে আমি যাত্রা শুরু করি। সেখানে তিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন। আমি দেখেছিলাম একজন সিনিয়র কীভাবে নতুনদের ভালবাসতে পারেন, পাশে থাকতে পারেন। এখন আমার জীবনের প্রথম ছবি করছি আর সেখানেও তিনিই একমাত্র আমার সঙ্গে রয়েছেন। বিদীপ্তা চক্রবর্তী, তুমি না থাকলে আমার পক্ষে এই সবকিছুই অসম্ভব হত। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। খুব ভালবাসি।’
অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীও নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের একটি নিজস্বী শেয়ার করে লিখেছেন ” জোড়া চক্কোত্তিস “। এই সুখবর জানার পর গায়িকা ও অভিনেত্রী ইমন চক্রবর্তীর কমেন্ট বক্স ভরে গিয়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়। প্রথমবার অভিনয়ের পর্দায় ইমন চক্রবর্তী দেখা যাবে তাও আবার বিদীপ্তা চক্রবর্তীর সাথে। এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছিলেন, বিদীপ্তা চক্রবর্তী তাঁকে ছোট বোনের মতোই স্নেহ আর ভালবাসেন। প্রথম কাজেই বিদীপ্তাকে পাশে পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…